দিল্লির কাঠ-মিস্ত্রি কেরলে ট্রেনে আগুন লাগানোর ঘটনায় প্রধান সন্দেহভাজন! পাগল না সন্ত্রাসবাদী, তদন্তে NIA-ATS

কেরলে ট্রেনে আগুন লাগানোর ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে উঠে আসছে দিল্লির ৩০ বছর বয়সী এক কাঠমিন্ত্রির নাম। রবিবার গভীর রাতে কোঝিকোড জেলার এলাথুরের কাছে আলাপ্পুঝা-কান্নুর এক্সপ্রেসে এই আগুন লাগানোর ঘটনা ঘটে। এখনও পর্যন্ত এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা কী বলছেন

প্রত্যক্ষদর্শীরা কী বলছেন

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রবিবার গভীর রাতে আলাপ্পুঝা-কান্নুর এক্সপ্রেসের ডি ওয়ান কোচে ওই সন্দেহভাজন ব্যক্তি দাহ্যবহনকারী দুটি প্লাস্টিকের বোতল ছুড়ে মারে যাত্রীদের ওপরে। তারপরেই আগুন ধরিয়ে দেয়। এরপর আতঙ্কিত যাত্রীরা বাঁচতে ট্রেন থেকে ঝাঁপ দেন। এতে ৩ জনের মৃত্যু হয়। ৯ জন গুরুতর আহত হন। অনুমান ওই দাহ্যবস্তু ছিল পেট্রোল।

সন্দেহভাজনের পরিচয় পাওয়া যায়নি

সন্দেহভাজনের পরিচয় পাওয়া যায়নি

আতঙ্কিত যাত্রীদের কেউ কেউ ট্রেনের চেন টানেন। ট্রেনটি কোরাপূজা নদীর ওপরের সেতুতে ওঠার সময় দাঁড়িয়ে পড়ে। সেখানেই ওই সন্দেহভাজন ব্যক্তি নেমে যায়। সন্দেহভাজন সেই ব্যক্তি সম্পর্কে কোনও তথ্যই দেয়নি পুলিশ। ফলে সেই ব্যক্তি গ্রেফতার হয়েছে কিনা, তাও জানা যায়নি। পাশাপাশি হামলার মোটিভও পুলিশের কাছে স্পষ্ট হয়নি।

এনআইএ তদন্ত শুরু

এনআইএ তদন্ত শুরু

আলাপ্পুঝা-কান্নুর এক্সপ্রেসের ডি ওয়ান কোচে অগ্নিকাণ্ডের ওই ঘটনার তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনআইএ। কেরলের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডও তদন্ত শুরু করেছে। স্থানীয় পুলিশের থেকে তথ্যও সংগ্রহ করেছে তারা। এই ঘটনার তদন্তে রাজ্য পুলিশের তরফেও এসআইটি গঠন করা হয়েছে। ১৮ সদস্যের তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন এডিজি আইনশৃঙ্খলা। পুলিশ আধিকারিকরা মনে করছেন সন্দেহভাজনের পরিকল্পনা আগে থেকেই ছিল।

 রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ

রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ

রবিবার গভীর রাতের ওই ঘটনায় কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান হতবাক। অন্যদিকে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই ঘটনাকে মর্মান্তিক এবং দুঃখজনক বলে বর্ণনা করেছেন। রাজ্যের বিরোধী দলনেতা এই ঘটনায় রাজ্যে আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে নিয়ে যৌথ তদন্তের আহ্বান জানিয়েছেন।

মানসিক সমস্যা থাকতে পারে

মানসিক সমস্যা থাকতে পারে

তদন্তকারীরা ইতিমধ্যে সন্দেহভাজনের সোশ্যাল মিডিয়া পোস্ট যাচাই করেছেন। সেখান থেকে আপাতত কোনও ধরনের রাজনৈতিক সংযোগ পাওয়া যায়নি। সেক্ষেত্রে ওই ব্যক্তির মানসিক সমস্যার কথাও তদন্তকারীরা উড়িয়ে দিচ্ছেন না। পুলিশ রেললাইন থেকে যেসব জিনিস উদ্ধার করেছে, তার মধ্যে রয়েছে পেট্রোলের বোতল-সহ একটা ব্যাগ, মোবাইল ফোন, খাবারের বাক্স এবং হিন্দি ও ইংরেজিতে লেখা নোটবুক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+