কেজরিওয়ালের বাড়িতে সরকারি আমলাকে মারধরের চাঞ্চল্যকর অভিযোগ

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল কিছুদিন আগেই বিধায়ক বিতর্কে বিপাকে পড়েছিলেন। এবার আরেক নয়া বিতর্ক চেপে বসল তাঁর ওপর।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল কিছুদিন আগেই বিধায়ক বিতর্কে বিপাকে পড়েছিলেন। এবার আরেক নয়া বিতর্ক চেপে বসল তাঁর ওপর। দিল্লি সরকারের মুখ্যসচিব অংশু প্রকাশ অভিযোগ তুলেছেন, যে কেজরিওয়ালের বাড়িতে তাঁকে মারধর করা হয়েছে। এদিকে, ঘটনার জেরে মুখ্য সচিবের অভিযোগকে মিথ্যা দাবি করে পুলিশে অভিযোগ জানিয়েছে আম আদমি পার্টি।

কেজরিওয়ালের বাড়িতে সরকারী আমলাকে মারধরের চাঞ্চল্যকর অভিযোগ

এর আগে,মুখ্য সচিবের অভিযোগ করেন, আপ বিধায়ক অজয় দত্ত , কেজরিওয়ালের সামনেই তাঁকে মারধর করেন। আর ক্ষুব্ধ মুখ্যসচিব এ নিয়ে দিল্লি সরকারের সমস্ত সচিবদের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসেন বলে সূত্রের দাবি। বৈঠকের ঠিক করা হয়েছে যে একটি এফআইআর দায়ের করা হবে এই ঘটনার প্রেক্ষিতে। এর মধ্য়ে ঘটনার কথা দিল্লির রাজ্যপালকে জানিয়েছেন অংশু প্রকাশ।


এদিকে, গোটা ঘটনা ভিত্তিহীন বলে দাবি অরবিন্দ কেজরিওয়ালের। তিনি বলেছেন কোনওভাবেই ওই মুখ্যসচিবকে মারধর করা হয়নি। তবে তিনি জানিয়েছেন, দুজনের মধ্যে উত্তেজনা পূর্ণ কথা কাটাকাটি হয়। তবে ঘটনাকে মিথ্যা বলে দাবি আম আদমি পার্টির। পার্চটির তরফে জানানো হয়েছে, রেশনিং নিয়ে একটি বৈঠক আয়োজন করা হয় দিল্লির মুক্যমন্ত্রীর বাড়িতে। সেখানেই মুখ্য সচিবকে প্রশ্ন করা হলে দুপক্ষের মধ্যে উত্তেজিত কথা কাটাকাটি হয়। পার্টির দাবি, গোটা ঘটা বিজেপি-র উদ্দেশ্যপ্রণোদিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+