বাইক না থাকায় প্রেমিকার ভত্সনা, অবশেষে বাইক চুরি করতে গিয়ে পুলিশের জালে দিল্লির যুবক
বাইক না থাকায় প্রেমিকার ভত্সনা, অবশেষে বাইক চুরি করতে গিয়ে পুলিশের জালে দিল্লির যুবক
কথায় আছে না 'প্রেম বড়ই মধুর কভু কাছে কভু সুদূর’! হ্যাঁ এই প্রেমের কারণে মানুষ জীবনে কত উদ্ভট কাজ করতে পারে তা হয়তো হিসাব করে শেষ করা যাবে না। এমনকি এই প্রেম আপনাকে চোর হিসাবেও পরিণত করতে পারে!

প্রেমিকার কটূক্তি শোনার পর অপমানে বাইক চুরি
নয়াদিল্লীর একটি ঘটনা দেখে এমনটা মনে হওয়া একদমই অস্বাভাবিক নয়। সূত্রের খবর, বাইক না থাকার কারণে ভগবতী-বিহারের বাসিন্দা ২০ বছরের এক যুবককে ভ্যালেন্টাইনস ডে তে তিরস্কার করেছিল তার প্রেমিকা। কটূক্তি শোনার পর অপমানে অবশেষে বাইক চুরির সিদ্ধান্ত নেয় ওই যুবক।

ললিত সহ তার এক সহযোগীও গ্রেফতার
পুলিশ সূত্রে খবর, ২০ বছর বয়সী অভিযুক্ত যুবকের নাম ললিত কুমার। একইসাথে তার সহযোগীর নাম বিনেপুর এলাকার বাসিন্দা সাহেদ (২২)। বর্তমানে এই দুজনেই গ্রেপ্তার করেছে দিল্লী পুলিশ। ললিত একপ্রকার স্বীকার করেছিলেন যে প্রেমিকার থেকে ভত্সনা শুনে সে একাধিক বাইকের মালিক হতে চেয়েছিল। তাই সে এবং তার বন্ধু মিলে বাইক গুলি চুরি করতে শুরু করেন।

মতিয়ালার একটি মাছের বাজারের কাছ তেকে গ্রেফতার
ইতিমধ্যে তাদের কাছ থেকে চারটি মোটরসাইকেল এবং পাঁচটি স্কুটার উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মতিয়ালার একটি মাছের বাজারের কাছ থেকে পুলিশ দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করে। সেই সময় একটা নম্বর প্লেট-বিহীন একটি বাইক চালাচ্ছিল বলেও জানা গেছে।












Click it and Unblock the Notifications