আম আদমি পার্টির বিরুদ্ধে বিজেপি দায়ের করল ৫০০ কোটি মানহানির মামলা

আপের অধিকার নিয়ে প্রশ্ন, বিজেপি দায়ের করল ৫০০ কোটি মানহানির মামলা

দিল্লিতে ক্ষমতাসীন দল আপের প্রকাশিত ভিডিও নিয়ে নির্বাচন কমিশনে নিজেদের আপত্তির কথা জানাল বিজেপি। পাশাপাশি সেই ভিডিওর ৫০০ কোটি টাকার মানহানির মামলাও দায়ের করা হয়েছে। প্রসঙ্গত আপের তরফ থেকে টুইট করে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। যেখানে আপের প্রচার গানের সঙ্গে দেখানো হয়েছিল মনোজ তিওয়ারি নাচছেন।

 মনোজ তিওয়ারির প্রশ্ন

মনোজ তিওয়ারির প্রশ্ন

ভিডিওটি মনোজ তিওয়ারি অভিনীত ভোজপুরি অ্যালবামের একটি সম্পাদিত সংস্করণ। যার সাউন্ড ট্র্যাক হচ্ছে লাগে রহো কেজরিওয়াল। মনোজ তিওয়ারি প্রশ্ন তুলেছেন, কে আপকে অধিকার দিয়েছে, নির্বাচনে তাঁর ভিডিও ব্যবহার করার।

'আপের পরাজয়ের সম্ভাবনা'

'আপের পরাজয়ের সম্ভাবনা'

দিল্লি বিজেপি সভাপতি দাবি করেছেন, বিধানসভা নির্বাচনে নিজের দলের পরাজয়ের সম্ভাবনা দেখে আপের প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিষ্মিত। দিল্লিতে নির্বাচন ৮ ফেব্রুয়ারি।

নির্বাচন কমিশনে অভিযোগ

নির্বাচন কমিশনে অভিযোগ

মনোজ তিওয়ারি জানিয়েছেন, এই ভিডিও নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে।

৫০০ কোটির মানহানির মামলা

৫০০ কোটির মানহানির মামলা

পাশাপাশি আপের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলাও করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

কেজরিওয়ালের থেকেও জনপ্রিয় তিওয়ারি

কেজরিওয়ালের থেকেও জনপ্রিয় তিওয়ারি

অন্যদিকে দিল্লি বিজেপির মিডিয়া সেলের তরফে দাবি করা হয়েছে, নির্বাচনী প্রচারে তিওয়ারির মুখ ব্যবহার করে আপ বুঝিয়ে দিয়েছে কেজরিওয়ালের থেকেও জনপ্রিয় মনোজ তিওয়ারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+