ফাঁস হবে কেজরিওয়াল-সিসোদিয়ার কীর্তি, আবগারি নীতি কেলেঙ্কারি নিয়ে স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ বিজপির
ফাঁস হবে কেজরিওয়াল-সিসোদিয়ার কীর্তি, আবগারি নীতি কেলেঙ্কারি নিয়ে স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ বিজপির
দিল্লি সরকারের দুর্নীতি নিয়ে মরিয়া বিজেপি। সিবিআই হানায় প্রমাণ না পেয়ে শেেষ স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ্য আনল বিজেপি। বিজেপি নেতা সম্বিত পাত্র সোমবার সাংবাদিক বৈঠক করে এবার ভিডিওটি প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি দাবি করেছেন এই ভিডিওটি দেখলেই স্পষ্ট হয়ে যাবে আবগারি নীতি নিয়ে কতটা দুর্নীতি করেছে কেজরিওয়াল সরকার।

আবগারি কেলেঙ্কারি নিয়ে স্টিং অপারেশন
কেজরিওয়াল সরকার ফেলার মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। শেষ পর্যন্ত কেজরিওয়াল সরকারক দুর্নীতিগ্রস্ত প্রমান করতে স্টিং অপারেসনের ভিডিও প্রকাশ করেছে বিজেপি। সোমবার বিজেপি নেতা সম্বিত পাত্র সাংবাদিক বৈঠক করে সেই স্টিং অপারেশনের ভিডিওটি প্রকাশ করে। তিনি অভিযোগ করেছেন এই স্টিং অপারেশনের ভিডিওটি দেখলেই বোঝা যাবে কীভাবে নতুন আবগারি নীতি তৈরি করে কমিশন খেত কেজরিওয়াল সরকার।

কী আছে ভিডিওতে
এই ভিডিওতে একাধিক তথ্য রয়েছে বলে দাবি করেছেন বিজেপি নেতা। তাঁর দাবি ভিডিওটিতে আবগারি কেলেঙ্কারির কিংপিন কুলবীন্দর মারওয়ার বয়ান রয়েছে। তাঁর ছেলে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। সম্বিত পাত্র অভিযোগ করেছেন এতটাই দুর্ণীতি করেছে দিল্লি সরকার যে মাদক ব্যবসায়ীরা যদি একটা মদের বোতলের সঙ্গে আরেকটি মদের বোতল ফ্রি দেন তাহলেও তাঁদের ক্ষতি হত না। বা লোকসান হত না। তিনি অভিযোগ করেছেন এই ভিডিওটিটে দেখা গিয়েছে কেজরিওয়াল সরকার দিল্লির ব্ল্যাক লিস্টেড কোম্পানিগুলিকে লাইসেন্স দিয়েছে। মারওয়া নিজে ভিডিওতে সেকথা বলেছে বলে দাবি করেছেন সম্বিত পাত্র। তােত মারওয়া বলেছেন লাভের ৮০ শতাংশ কেজরিওয়াল সরকারের ঘরে যেত। কেজরিওয়াল সরকার তাঁদের কাছে ২৫৩ কোটি টাকা নিয়ে জানিয়েছিল যত ইচ্ছে দোকান খোলো। বড়লোকদের কাছ থেকে ৫০০ কোটি টাকা নিয়েেছ দিল্লি সরকার। ভিডিওতে সেকথা বলছেন মদ ব্যবসায়ী মারওয়ার।

বিপুল টাকা কুড়িয়েছে দিল্লি সরকার
আবগারি কেলেঙ্কারির কিং পিন অভিযোগ করেছেন কালোতালিকায় থাকা মদ ব্যবসায়ীদের লাইসেন্স দিয়েছিল কেজরিওয়াল সরকার। লাইসেন্স দেওয়ার বিনিময়ে লাভের ৮০শতাংশ টাকা তার রাখত। সম্বিত পাত্র অভিযোগ করেছেন কিছুতেই রেয়ার করা হবে না মণীশ সিসোদিয়াকে। তাঁদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সম্বিত পাত্র।

মণীশ সিসোদিয়ার পাল্টা দাবি
আবগারি দুর্নীতি নিয়ে মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা হয়েছে। তারপরেই মণীশ সিসোদিয়া দাবি করেন বিজেপি তাকে ৪০ কোটি টাকা দিতে চেয়েছে বিজেপিতে যোগ দওয়ার জন্য। এমনকী কেজরিওয়াল সরকার ভাঙতে পারলে তাঁকে মুখ্যমন্ত্রী করে দেওয়া হবে বলে টোপ দিয়েছে গেরুয়া শিবির। এককথায় মহারাষ্ট্রের চালে দিল্লির কেজরিওয়াল সরকারকে ফেলতে চাইছে বিজেপি। কিন্তু আস্থা ভোটে জয় পেয়ে কেজরিওয়াল বুঝিয়ে দিয়েছেন বিজেপির সেপ্রচেষ্টা বিফলে গিয়েছে।












Click it and Unblock the Notifications