দিল্লিতে বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদে বিজেপি

বিজেপির দিল্লি শাখার প্রধান বিজয় গোয়েল এদিন জানান, আপ সরকারের দাবি ছিল ক্ষমতা আসলে তারা বিদ্যুতের দাম কমিয়ে দেবে। দাম তো কমলই না বরং ৬ থেকে৮ শতাংশ বৃদ্ধি পেল। তাই এই প্রতিবাদ।
বিএসইএস যমুনা বিদ্যুৎ সংস্থা বিদ্যুতের দাম ৮ শতাংশ বাড়িয়ে দিয়েছে। বিএসইএস রাজধানী বিদ্যুৎ সংস্থা ৬ শতাংশ এবং টাটা বিদ্যুৎ সরবরাহ সংস্থা ৭ শতাংশ মূল্যবৃদ্ধি করেছে। এবং সবকিছুই হয়েছে দিল্লি বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের সম্মতিতেই এই মূল্যবৃদ্ধি হয়েছে।
গোয়েল বলেন, যা সমস্যা হয়েছে দিল্লি সরকারকে দ্রুত তার সমাধান করতে হবে। এবং যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় তা দেখাও সরকারের কাজ।












Click it and Unblock the Notifications