গাড়ির ছাদে দেহ নিয়ে তিন কিলোমিটার ছুটল SUV! ভাইরাল হাড়হিম করা ঘটনার ভিডিও

ফের রাজধানী দিল্লির বুকে হিট এন্ড রান! আর সেই ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। শুধু তাই নয়, অন্তত তিন কিলোমিটার রাস্তা মৃত ব্যক্তিকে নিয়েই ছুটল ঘাতক গাড়ি। এই ঘটনায় জখম হয়েছেন আরও এক ব্যক্তি।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির কস্তুরবা গান্ধী মার্গ এবং টলস্টয় মার্গের মাঝামাঝি একটি এলাকাতে। ইতিমধ্যে ঘটনায় চাঞ্চল্যকর একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যা দেখে কার্যত চমকে উঠছেন দেশের মানুষ। যদিও ইতিমধ্যে ভাইরাল ভিডিও দেখে গাড়িটিকে চিহ্নিত করা হয়েছে। এমনকি অভিযুক্ত গাড়ির চালককেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

গাড়ির ছাদে দেহ নিয়ে তিন কিলোমিটার ছুটল SUV!
Photo Credit: প্রতীকী ছবি সৌজন্যে পিটিআই

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত সপ্তাহের শেষের দিকে। রাতে কস্তুরবা গান্ধী মার্গ এবং টলস্টয় মার্গের মাঝামাঝি একটি এলাকাতে দুই বাইক আরোহীকে ধাক্কা মারে একটি এসইউভি গাড়ি। আর এরপরেই গাড়ির আঘাতে একজন দুরে ছিটকে পড়েন অন্যজন ঘাতক গাড়িটির ছাদে গিয়ে পড়েন। এই অবস্থায় গাড়িটি না থেমেই গতি আরও বাড়িয়ে দেয় বলে দাবি স্থানীয় মানুষজনের। এমনকি ছাদে ছিটকে গিয়ে পড়া জখম ব্যক্তিকে নিয়েই ছুটতে থাকে ঘাতক গাড়িটি।

সেই সময়ে ঘটনাস্থলে এক ব্যক্তি মহম্মদ বিলাল পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। শুধু তাই নয়, জখম ব্যক্তিকে উদ্ধারে বাইক নিয়েই ছুটে যান বিলাল। এমন ভাবে প্রায় তিন কিলোমিটার যখন ওই ব্যক্তিটিকে নিয়ে গাড়িটি ছোটে বলে দাবি। এরপর জখম ব্যক্তিটিকে দিল্লির গেটের সামনে ফেলে রেখেই চম্পট দেয় অভিযুক্ত ওই গাড়ির চালক। কার্যত আশঙ্কাজনক অবস্থাতেই ওই ব্যক্তিটিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। যদিও সেখানেই চিকিতসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

গাড়ির ছাদে দেহ নিয়ে তিন কিলোমিটার ছুটল SUV!
Photo Credit: প্রতীকী ছবি সৌজন্যে পিটিআই

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃত ওই বাইক আরোহীর নাম দীপাংশু ভার্মা বলে খবর। শুধু তাই নয়, রাস্তার পাশে ছিটকে পড়া ব্যক্তির নাম মুকুল ভার্মা বলে জানা গিয়েছে। দুজনেই সম্পর্কে একে অপরের আত্মীয় বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, ঘটনায় আহত মুকুল। ত্যার চিকিৎসা চলছে। তবে সোশ্যাল মিডিয়াতে বিলালের ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় সর্বত্র। কেউ কেউ আবার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

যদিও ভাইরাল ভিডিও দেখে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। খুনের মামলা দায়ের করে ঘটনার তদন্ত পুলিশ শুরু করেছে বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, এর আগেও দিল্লির বুকে হাড়হিম ঘটনা ঘটেছে। দিল্লির কানঝাওয়ালায় এলাকাতে এক মহিলা স্কুটার আরোহীকে ধাক্কা মারে একটি গাড়ি। আর সেই গাড়িতে দেহ আটকে গেলে তা নিয়েই অন্তত ১২ কিমি ছোটে গাড়িটি। এহেন ঘটনার পরেও যে দুর্ঘটনায় রাশ টানা যায়নি তা ফের একবার প্রমাণ হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+