Delhi Assembly Polls 2025: নির্বাচন কমিশনের তালিকায় ব্রাত্য নাম! ভোট দিতে এসে হতাশ হয়েই ফিরতে হল ভোটারদের
ভুয়ো ভোটারের অভিযোগে সরগরম দিল্লি বিধানসভা নির্বাচন। সীলমপুর বিধানসভা কেন্দ্রে এই নিয়ে সংঘর্ষ হয় আপ এবং বিজেপির মধ্যে। কিন্তু শুধু সীলমপুর বিধানসভা কেন্দ্রেই নয়, দিল্লির আরও একাধিক ভোট গ্রহণ কেন্দ্রে ভুয়ো ভোটারের উপস্থিতির প্রমাণ পাওয়া গেল। একাধিক ভোটারই অভিযোগ করলেন ভোটার লিস্ট থেকে উধাও তাদের নাম।
রাজৌরি গার্ডেন বিধানসভা কেন্দ্রের একটি মডেল পোলিং বুথ সর্বোদয় কন্যা বিদ্যালয়ে ভোট দিতে এসে ভোটার লিস্টে তাঁর নামই দেখতে পেলেন না ৫৮ বছরের আজহার আব্বাস খান। উপযুক্ত পরিচয় পত্র এনেও ভোটার লিস্টে নাম না থাকায় তিনি ভোট দিতে পারলেন না। তাঁর বক্তব্য তিনি ১৯৮৯ সাল থেকে দিল্লির রাজৌরি গার্ডেন এলাকায় বসবাস করছেন এবং এর মধ্যে প্রায় সমস্ত নির্বাচনে ভোট দিয়েছেন। কিন্তু এই প্রথমবার তাঁর নাম ভোটার লিস্টে নেই। সকাল ৯.১৫ মিনিটে আমি ভোট দিতে আসি কিন্তু পোলিং স্টেশন থেকে বলা হল আমার নাম ভোটার তালিকায়।

আজহার আব্বাস খানের বক্তব্য অনুসারে, এরপর পোলিং অফিসার গোটা ভোটার লিস্ট ভালো করে দেখেন কিন্ত সেখানে আমার এবং আমার ছেলের নাম ইরফান খানের নাম কোথাও নেই। আমি দীর্ঘদিন ধরেই দিল্লি ভাড়ায় থাকি। একাধিকবার ঠিকানা বদল হয়েছে। কিন্ত ভোট দানে কোনও সমস্যা হয়নি। ২০২৪ সালের লোকসভা ভোটেও আমরা ভোট দিই। এরপর আমি আমার ছেলেকে ফোন করে বলি আমরা এবার ভোট দিতে পারব না।
ময়ুর বিহারে, হিন্দুস্তান টাইমস আবাসনের বাসিন্দা নরিন্দর শর্মাও তাঁর নাম খুঁজে পেলেন না ভোটার লিস্টে। নরিন্দর শর্মা একটি আইটি ফার্মে কাজ করেন। তিনি বলেন, "আমি ২০২১ সাল থেকে আমি ভোট দিচ্ছি। কিন্তু এবার আমার নাম নেই। আমি অনলাইনে একটি অভিযোগও দায়ের করেছি, কিন্তু কমিশনের পক্ষ থেকে আমাকে আবার নিবন্ধন করতে হবে
তাঁর আরও অভিযোগ, আমার ভোটার কার্ডের সঙ্গে আমার মোবাইল নম্বর সংযুক্ত আছে। যদি আমার নাম মুছে ফেলা হয় কোনও কারণে তাহলে সেটা আমাকে জানানো উচিৎ ছিল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমার কাছে কোনও বার্তা আসেনি। গোটা ঘটনায় আমি খুব বিরক্ত বোধ করছি। কারণ একজন নাগরিক হিসাবে ভোট দেওয়া আমার অধিকার। আমার স্ত্রী যিনি আমার সঙ্গে থাকেন তাঁর নাম কিন্তু ভোটার তালিকায় আছে।
দিল্লির ভোটার লিস্ট নিয়ে বিতর্ক কম হচ্ছে না। কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃত ভাবে আপ সমর্থকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করে চলেছে বলে অভিযোগ তোলে কেজরীওয়ালের দল।












Click it and Unblock the Notifications