Delhi Assembly Polls 2025: ভুয়ো ভোটারের অভিযোগে উত্তপ্ত দিল্লির ভোট, সীলমপুরে সংঘর্ষে জড়াল আপ-বিজেপি

সকাল থেকে শান্তিুপূর্ণ ভাবেই চলছিল দিল্লিতে ভোট গ্রহণ পর্ব। কিন্ত একটু বেলা হতেই উত্তেজনার আঁচ দেখা গেল দিল্লি বিধানসভা নির্বাচনেও। অভিযোগ পালটা অভিযোগে সরগরম হয়ে উঠল দিল্লি রাজনীতি। বিতর্কের কেন্দ্রে সীলমপুর বিধানসভা কেন্দ্র।

বাংলায় ভোট হলেও বিরোধীরা বার বার ভুয়ো ভোটারের অভিযোগ করেন। সেই একই অভিযোগ আম আদমি পার্টির বিরুদ্ধেও করল বিরোধী বিজেপি। অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল সীলমপুর বিধানসভা এলাকা। এমনকি দুই রাজনৈততিক দলের সঙ্গে সংঘর্ষও হল। যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

সিলামপুর বিধানসভা কেন্দ্রের একটি পোলিং স্টেশনে ভুয়ো ভোটারদের দিয়ে ভোট দান করানোর গুরুতর অভিযোগে তোলে বিজেপি। পদ্ম শিবিরের অভিযোগ মহিলাদের বোরখা পরিহিত ছদ্মবেশী মহিলাদের ভোট দান করার ব্যবস্থা করে দিচ্ছে আপ দল।

লাইনে থাকা প্রথমে মহিলা ভোটাররা বিষয়টি নিয়ে প্রতিবাদে সরব হন। তাঁদের অভিযোগ ছিল, তাদের নামে ভোট অন্য কেউ দিয়ে দিচ্ছে। এরফলে পোলিং এজেন্ট এবং ভোটারদের মধ্যে প্রথমে তর্ক শুরু হয়, এরপর সেই তর্কই ক্রমে ,সংঘর্ষের রূপ নেয়।

বেশ কয়েকজন ভোটার অভিযোগ করেন তাঁরা ভোট গিয়ে জানতে পারেন তাদের ভোট ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে। বিজেপির অভিযোগ, বোরখা পরিয়ে আপই ভুয়ো ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসে। তারা সম্পূর্ণ অবৈধ ভোটার। এরপরই তারা অশান্তি শুরু করে। পুলিশ বাধ্য হয়েই কঠোর হাতে ব্যবস্থা নেয় এবং অতিরিক্ত নিরাপত্তা প্রদান করা হয়।।

যদিও বিজেপির বিরুদ্ধে পাল্টা টাকা বিলোনোর অভিযোগ করে আপ শিবির। তাদের অভিযোগ ভোটারদের প্রভাবিত করতে টাকা বিলোচ্ছে বিজেপি। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। সংঘর্ষ পরিস্থিতি থামলেও সীলমপুরের পরিস্থিতি বেশ থমথমে।এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ভোট গ্রহণ কেন্দ্রে আসেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। দুই দলের সমর্থকদের ভোট গ্রহণ কেন্দ্রের পাশ থেকে সরিয়ে দেওয়া হয়। বৈধ পরিচয় পত্র দেখিয়েই ভোটাররা পোলিং স্টেশনে প্রবেশ করতে পারছেন।


ভোটের আগে থেকেই ভোটার লিস্ট নিয়ে আপ এবং বিজেপির মধ্যে তরজা শুরু হয়েছি্ল। কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃত ভাবে আপ সমর্থকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করে চলেছে বলে অভিযোগ তোলে কেজরীওয়ালের দল। এর আগে নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় কারচুপি হয়েছে বলে সরব হন আপ নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+