Delhi Assembly Polls 2025: দিল্লির ভোটে গোটা দেশের নজর জানেন কোন আসনে থাকবে? অবাক করবে এই তথ্য
Delhi Assembly Polls 2025: কড়া নিরাপত্তার মোড়কে আজ বুধবার দিল্লিতে নির্বাচন হতে চলেছে। রাজধানীর ৭০ টি বিধানসভা আসনে এই নির্বাচন হবে। মঙ্গলবার রাত থেকেই একেবারে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকাকে। বিশেষ করে স্পর্শকাতর এলাকা এবং সংশ্লিষ্ট বুথগুলির উপর বিশেষ নজর দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, আজ ৫ ফেব্রুয়ারি দিল্লির প্রায় ১.৫৬ কোটি ভোটার ভোট (Delhi Assembly Polls 2025) দেবেন। ফলে এই নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে শুরু হয়েছে চরম উত্তেজনা। ভোট কর্মী থেকে শুরু করে বুথে, শেষ মুহূর্তে সব গুছিয়ে নেওয়া হচ্ছে।

Delhi Assembly Polls 2025: কোন আসনে নজর থাকবে
এবার দিল্লির নির্বাচন (Delhi Assembly Polls 2025) খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিজেপি এবং আম আদমি পার্টির কাছে তো বটেই। একাধিক দুর্নীতির অভিযোগ, জেলে যেতে হয়েছে খোদ কেজরিওয়ালকে। এই অবস্থায় ফের একবার দিল্লির বুকে ক্ষমতা ফিরে পেতে মরিয়া আম আদম পার্টি। অন্যদিকে একটা সময় হাতে থাকা দিল্লির রাশ ফের একবার হাতে নিতে মরিয়া বিজেপি। অন্যদিকে ময়দানে জমি কামড়ে কংগ্রেসও। তবে এবার দিল্লি নির্বাচনে সবার নজর থাকবে কেজরিওয়ালের কেন্দ্রের দিকে।
Delhi Assembly Polls 2025: জোর লড়াই এবার এই কেন্দ্রে
গোটা দেশের নজর থাকবে আজ নয়াদিল্লি কেন্দ্রে (Delhi Assembly Polls 2025)। এখানে আপ প্রধান কেজরীওয়ালের বিরুদ্ধে লড়াই করবেন বিজেপি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিংহ বর্মার পুত্র তথা প্রাক্তন সাংসদ প্রবেশকে। ওই আসনে কংগ্রেসের প্রার্থী করেছে আর এক প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র তথা প্রাক্তন সাংসদ সন্দীপকে। ফলে লড়াই এবার এই কেন্দ্র জমজমাট হবে বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে আসন বদল হয়েছে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়ার। পটপরগঞ্জ থেকে এর আগে লড়াই করলেও এবার আপের হয়ে জঙ্গপুরা থেকে লড়াই করবেন তিনি। ইতিমধ্যে কেজরিওয়াল ঘোষণা করেছেন মণীশ সিশোদিয়া জিতলে তিনি আবারও দিল্লির উপমুখ্যমন্ত্রী হবেন। ফলে তাঁর দিকে নজর থাকবে। অন্যদিকে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিশীও প্রার্থী হয়েছেন। তাঁর কেন্দ্রের দিকেও আজ বুধবার গোটা দিন দেশের নজর থাকবে।
#WATCH | Uttarakhand CM Pushkar Singh Dhami says "It is my request to all the people of Delhi to come out of their houses and cast their votes to uproot the corrupt system and bring the flow of good governance and progress in the national capital. Your one vote will not only… pic.twitter.com/Q8hNUHSOGx
— ANI (@ANI) February 5, 2025
Delhi Assembly Polls 2025: সবাইকে ভোট দেওয়ার আবেদন
দিল্লির মানুষকে ভোট দেওয়ার আবেদন জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। দুর্নীতির সরকারকে সমুলে উৎখাত করতে সবাই যাতে ভোট দেন সেই আবেদন জানান তিনি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications