Delhi Assembly elections 2025: যুবক-যুবতীদের মাসিক ৮৫০০ টাকা ভাতা! দিল্লিতে ভোটের বাজি কংগ্রেসের

Delhi Assembly Election 2025: দিল্লির ভোটে যেন কল্পতরু কংগ্রেস (Congress)। আপ (Aam Aadmi Party) ও বিজেপির (BJP) সঙ্গে পাল্লা দিয়ে প্রকল্প ঘোষণা করছে কংগ্রেস। 'পেয়ারি দিদি' যোজনার পর এবার বেকার যুবকদের জন্য 'যুব উড়ান যোজনা' চালুর ঘোষণা কংগ্রেসের।

দিল্লিতে ক্ষমতায় এলে কর্মহীন যুবক যুবতিদের এক বছর ধরে (Unemployed) মাসে মাসে ৮ হাজার ৫০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি হাত শিবিরের। দোরগোড়ায় দিল্লির বিধানসভা নির্বাচন। তার আগে রবিবার সাংবাদিক বৈঠকে নতুন প্রকল্প চালুর ঘোষণা করলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শচীন পাইলট (Sachin Pilot)।

congress youva

তবে ঘরে বসে থাকা যুবক যুবতীদের ওই টাকা দেওয়া হবে না। বরং যারা বিভিন্ন কোম্পানির সঙ্গে ট্রেনিং, ফ্রিল্যান্স বা ইন্টার্ন হিসেবে যুক্ত, তাদেরকে সংশ্লিষ্ট কোম্পানি মারফত দেওয়া হবে বার্ষিক অনুদান। দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছে কংগ্রেস।

দিল্লির নির্বাচনের আগে এই নিয়ে তৃতীয় প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিল কংগ্রেস। এর আগে গত ৬ জানুয়ারি পেয়ারি দিদি যোজনার ঘোষণা করে কংগ্রেস। দিল্লির ভোটে ক্ষমতায় এলে মহিলাদের মাসে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা করে তারা।

৮ জানুয়ারি ফের বড় ঘোষণা করে কংগ্রেস। ভোটে জিতলে জীবনরক্ষা যোজনার আওতায় ২৫ লক্ষ টাকার বিনামূল্যে বিমা কভারেজ দেওয়ার প্রতিশ্রুতি দেয় কংগ্রেস। দিল্লির ভোটে জিততে প্রায় সব দলেরই হাতিয়ার অনুদান।

২০১৫ থেকে দিল্লিতে ক্ষমতায় নেই কংগ্রেস। শাসকদল আম আদমি পার্টিকে উৎখাত করতে তাই উঠেপড়ে লেগেছে কংগ্রেস। ২০১৫ ও ২০২০ সালের বিগত দুই বিধানসভা নির্বাচনেই আপ ঝড় দেখেছে দিল্লি। দুই বিধানসভা নির্বাচনে যথাক্রমে ৬৭ ও ৬২টি আসন পেয়েছে কেজরিওয়ালের দল। এদিকে, গত ২ বারের নির্বাচনেই একটি আসনেও জেতেনি কংগ্রেস।

প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০টি বিধানসভা আসনে ভোট হতে চলেছে। এক দফাতেই হবে ভোটগ্রহণ। ভোটের ফল প্রকাশ হবে ৮ ফেব্রুয়ারি। গত মঙ্গলবার থেকেই দিল্লিতে আদর্শ আচরণ বিধি লাগু করা হয়েছে।

আগামী ১৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ৫ বছরের মেয়াদ ফুরোতে চলেছে। কমিশনের দাবি, গতবারের মতো এবারেও দিল্লিতে উৎসবের মেজাজে ভোট হবে। দিল্লির মানুষ 'দিল সে' ভোট দেবে বলে আশা মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+