Delhi Assembly Elections: আপের প্রচার কৌশলে জনসংযোগে বেশি জোর
আগামী বছর দিল্লিতে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে আম আদমি পার্টি এবার আনুষ্ঠানিকভাবে প্রচারও শুরু হয়ে গেল। একটি ইভেন্টের আয়োজন করা হয়।
'রেভাদিস '(ফ্রিবিজ) নামক বিষয়কে কেন্দ্র করে এই আলোচনা হয়।
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সমাবেশে বক্তব্য রেখেছিলেন। দিল্লির উন্নয়নের জন্য একাধিক প্রকল্প করা হয়েছে। বিশেষত মহিলা ও পিছিয়ে থাকা গোষ্ঠীর উন্নতির জন্য কাজ করা হচ্ছে৷ সেই সব বিষয় নিয়েই চর্চা শুরু হয়েছে।

কেজরিওয়াল দিল্লির বাসিন্দাদের বিনামূল্যে পরিষেবা প্রদানের জন্য পার্টির প্রতিশ্রুতির উপর জোর দিয়েছিল। জল, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবাগুলিকে বিনামূল্যে করার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়। আরও একটি প্রতিশ্রুতির কথাও ঘোষণা করা হয়েছে। দিল্লির মহিলারা এক হাজার টাকা করে প্রতি মাসে পাবেন৷ এই নতুন প্রতিশ্রুতির কথা বলা হয়েছে।
আপ এবার দিল্লিতে ক্ষমতায় এলে জল, বিদ্যুৎ পরিষেবা বিনামূল্যে করার কথা বলেছে। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে এই সব সুবিধাগুলি কেড়ে নেবে। মানুষের জীবনের উন্নয়নে বাধা আসবে। সেই বার্তা দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল।
এবারের নির্বাচনী ইস্তাহারে আম আদমি পার্টি ছটি বিষয়ের উল্লেখ করেছে। জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা এরপর থেকে বিনামূল্যে পাবেন দিল্লির বাসিন্দারা। দিল্লির বাসে মহিলাদের কোনও ভাড়া লাগবে না। বয়স্ক বাসিন্দাদের তীর্থযাত্রায় কোনও অর্থ দিতে হবে না।
প্রচারে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর দিকে জোর দেওয়া হচ্ছে। শহর জুড়ে ৬৫ হাজার আলোচনা সভা করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এক্ষেত্রে দলের কর্মী - নেতারা সরাসরি মানুষের সঙ্গে জনসংযোগ করবেন। সরকারের কর্মসূচি সম্পর্কে মতামত নেবেন। মানুষ কী ভাবছে, সেই আন্দাজও করার চেষ্টা হবে।
গতকাল প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে আপ৷ তারা ১১ টি আসনে প্রার্থী দিয়েছে। তাদের মধ্যে ৬ জন নতুন মুখ।












Click it and Unblock the Notifications