Delhi Polls: ভোটমুখী দিল্লিতে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের ৯০০-রও বেশি অভিযোগ, গ্রেফতারি ৩০ হাজার ছুঁইছুঁই

Delhi Assembly Election 2025: দিন চারেক বাদেই আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। গত ৭ জানুয়ারিই দিল্লিতে আদর্শ আচরণ বিধি (MCC) লাগু হয়েছে। অথচ শুধু জানুয়ারিতেই আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের (violations) ভুরি ভুরি অভিযোগ দায়ের হয়েছে। সবকটিই ঘটেছে ৭ থেকে ৩০ জানুয়ারির মধ্যবর্তী সময়ে। শুক্রবার এমনটাই জানান এক নির্বাচনী আধিকারিক।

গত ২৩ দিনে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের প্রায় ৯০০-এরও বেশি অভিযোগ দায়ের হয়েছে দিল্লিজুড়ে। তার ভিত্তিতে ওই সময়ের মধ্যে মোট ২৯ হাজার ১৭২ জন অভিযুক্তকে বিভিন্ন ধারায় গ্রেফতারও করেছে পুলিশ (Delhi Police)। আবগারি আইনেও গ্রেফতারি হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে। নির্বাচনের আগে দিল্লির সীমানায় জোরদার তল্লাশি চালিয়েছে পুলিশ।

delhi police

সীমানায় অসামাজিক কাজকর্ম দেখলেই কড়া অ্যাকশন নিয়েছে দিল্লির পুলিশ। অস্ত্র, মদ ও মাদক পাচার রুখতে বিরাট সাফল্য পেয়েছে পুলিশ। জানা গিয়েছে, আদর্শ আচরণবিধি লঙ্ঘনের মোট ৯১৬টি অভিযোগ দায়ের করেছে দিল্লি পুলিশ। মোট ৪২৬টি বেআইনি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে তারা। ৪৮৭টি কার্তুজ উদ্ধার হয়েছে এই কয়েকদিনেই। আর এসমস্ত ঘটনায় মোট ৪৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, গত ২৩ দিনে ৯৯ হাজার ২৮৫ লিটার মদ বাজেয়াপ্ত করেছে দিল্লির পুলিশ। আর সেই ঘটনায় মোট ১ হাজার ১৯৪ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ১৬৬.৯৯৩ কেজি মাদক উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য ৭৫.৪ কোটি টাকা। ১২০০-রও বেশি নিষিদ্ধ ইনজেকশন উদ্ধার করা হয়েছে। ঘটনায় মোট ১৬২ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লির পুলিশ।

দিল্লির ভোটে টাকার খেলার অভিযোগও প্রকাশ্যে উঠে এসেছে। কেবল গত ২৩ দিনেই ১০.১০ কোটি নগদ টাকা (Cash Seized) বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সি। বাজেয়াপ্ত করা হয়েছে ৩৭.৩৯ কেজি রুপোও।

প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। ৭০ আসনের ভোটের ফলাফল জানা যাবে ৮ ফেব্রুয়ারি। এবারে দিল্লির ভোটে ত্রিমুখী লড়াই। রাজধানী দখলে মরিয়া আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+