Delhi Polls: দিল্লির নির্বাচনে ঘরে বসেই ভোটদান সাড়ে ৭ হাজারেরও বেশি ভোটারের, কাদের জন্য ব্যবস্থা কমিশনের?

Delhi Assembly Election 2025: দিল্লির বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। ভোট ঘিরে তুঙ্গে প্রস্তুতি। শনিবার নির্বাচন কমিশন জানিয়েছে, দিল্লিতে এবারের ভোটে ঘর থেকেই ভোটাধিকার প্রয়োগের আবেদন জানিয়েছে ৭ হাজার ৫৫২ জন ভোটার। সশরীরে বুথে যাওয়ার ঝক্কি না নিয়ে ঘরে বসেই ভোট দিতে পারবেন ৮৫ বছরের ঊর্ধ্ব প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা।

ভোটদানের প্রক্রিয়া নির্বিঘ্ন ও সুবিধাজনক করতেই কমিশনের এই পদক্ষের। প্রবীণ নাগরিকদের (Senior Citizens) ভোটদানে উৎসাহ প্রদানে দিল্লিতে বাড়ি বসেই ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। নির্বাচনী আধিকারিক, নিরাপত্তা আধিকারিকরা সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে ভোটদানের প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্বে থাকবেন।

delhi

নির্বাচন কমিশনের (Election Commission) তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, রাজধানী দিল্লিতে ভোট প্রক্রিয়া মসৃণ করার লক্ষ্যে ১১টি জেলার মোট ৭০টি বিধানসভা কেন্দ্র এলাকায় ২০৬টি নির্বাচনী আধিকারিকদের টিম মোতায়েন করা হয়েছে।

গত ৩১ জানুয়ারি পর্যন্ত ইতিমধ্যেই ঘর থেকে ভোটারদের ৯২ শতাংশই ভোট দিয়ে ফেলেছেন। তাদের মধ্যে ৫,৯৮২ জন প্রবীণ নাগরিক ও ৯৯৮ জন বিশেষভাবে সক্ষম ভোটার রয়েছেন বলে জানিয়েছে কমিশন।

ঘর থেকে ভোটদানে এগিয়ে রয়েছে পশ্চিমের জেলা। সেখানে সর্বোচ্চ ৯৪ শতাংশ ভোট পড়েছে। যেসমস্ত ভোটারদের বাড়িতে আধিকারিকরা যাচ্ছেন, তাদের ফোনে আগে থেকেই এসংক্রান্ত এসএমএস পাঠানো হচ্ছে। প্রস্তুত থাকতে বলা হচ্ছে তাদের। স্বচ্ছতা বজায় রাখতে ভোটদানের প্রক্রিয়ার সম্পূর্ণ ভিডিয়োগ্রাফিও করা হচ্ছে। আগামী মঙ্গলবার পর্যন্ত সমস্ত আবেদনকারীর ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে কমিশন।

এছাড়াও যেসমস্ত প্রবীণ নাগরিকরা বুথে গিয়ে ভোট দিতে চান, তাদের ক্ষেত্রে ৮ হাজার ৭১৫ জন ভলান্টিয়ার ও ৪ হাজার ২১৮টি হুইলচেয়ারের ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের দায়িত্বে থাকা সকল আধিকারিকদের জন্য পোস্টাল ব্যালটে ভোটদানের ব্যবস্থাও থাকছে।

ইতিমধ্যেই ২৬ হাজার পোস্টাল ব্যালট ফর্ম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ১৬ হাজার আধিকারিক ইতিমধ্যেই ভোটদান করেছেন। ৪ তারিখের মধ্যে বাকিরাও ভোট দেবেন। প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। ৭০ আসনের ভোটের ফলাফল জানা যাবে ৮ ফেব্রুয়ারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+