মাত্র ৫০০ টাকায় রান্নার গ্যাস, মাসে মহিলারা পাবেন ২৫০০ টাকা... যদি... ভোটের আগেই বড় 'ঘোষণা'
Delhi Assembly Elections 2025: সামনেই দিল্লি বিধানসভা নির্বাচন! এবারের রাজধানীর নির্বাচন বিজেপি এবং আম আদমি পার্টির কাছে একেবারে প্রেস্টিজিয়াস ফাইট। একেবারে মাটি কামড়ে লড়াই লড়াই চালাচ্ছে দুই দল। অন্যদিকে দিল্লির মসনদে আরও একবার ফিরতে মরিয়া চেষ্টা চালাচ্ছে কংগ্রেসও।
কোনও ভাবে যাতে আপ কিংবা বিজেপি জায়গা না পায় সেজন্যে ইতিমধ্যেই ঘুঁটি সাজিয়ে ফেলেছে কংগ্রেস। এবার দিল্লিবাসীর জন্য বড় প্রতিশ্রুতি রাহুল-সোনিয়া গান্ধীর দলের (Delhi Assembly Elections 2025)।

- Delhi Assembly Elections 2025: মাত্র ৫০০ টাকায় রান্নার গ্যাস
দিল্লির মসনদে কংগ্রেস ফের একবার আসলে মাত্র ৫০০ টাকায় রান্নায় গ্যাস দেওয়া হবে বলে প্রতিশ্রুতি কংগ্রেস। ভোটের (Delhi Assembly Elections 2025) আর মাত্র কয়েকটা দিন বাকি। নির্বাচনকে সামনে রেখেই ইস্তেহার প্রকাশ করা হল এদিন কংগ্রেসের তরফে। যেখানে ক্ষমতায় আসলে একাধিক জনদরদি সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যার মধ্যে একটি হল মাত্র ৫০০ টাকায় রান্নার গ্যাস দেওয়া প্রতিশ্রুতি। শুধু তাই নয়, দিল্লির মানুষের জন্য ফ্রি রেশন এবং ৩০০ ইউনিট ফ্রি রেশন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কংগ্রেসের ইস্তেহারে।
#WATCH | Delhi: If voted to power in #DelhiElections2025, Congress announces to provide LPG cylinders at Rs 500, free ration kits and 300 units of free electricity
— ANI (@ANI) January 16, 2025
(Source: Congress) pic.twitter.com/SK4HsNnCAk
আজ বৃহস্পতিবার কংগ্রেসের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়। যেখানে ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবান্ত রেড্ডি (Telangana Chief Minister Revanth Reddy) সহ একাধিক শীর্ষ কংগ্রেস নেতৃত্ব। রেবান্ত দিল্লির মানুষকে কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন জানান। একই সঙ্গে পাঁচ গ্যারেন্টির কথাও বলেন। রেবান্ত জানান, দিল্লির মসনদে কংগ্রেস আসলেই পাঁচ গ্যারেন্টি পূরণ করা হবে।
- Delhi Assembly Elections 2025: আরও একাধিক প্রতিশ্রুতি
দিল্লির ক্ষমতায় আসলেই 'Pyaari Didi Yojana' নিয়ে আসা কথা জানিয়েছে কংগ্রেস। আর এই যোজনার মাধ্যমে সে রাজ্যের মহিলারা আড়াই হাজার টাকা করে পাবেন। একই সঙ্গে 'Jeevan Raksha Yojana' র কথাও জানিয়েছে কংগ্রেস। এই যোজনার মাধ্যমে দিল্লিবাসী ২৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বীমার সুবিধা ভোগ নিতে পারবেন বলে প্রতিশ্রুতি কংগ্রেসের। যদিও শেষমেশ দিল্লির নির্বাচন কি হয় সেদিকেই নজর সবার।
- Delhi Assembly Elections 2025: কবে ভোট?
দিল্লির ৭০ বিধানসভা আসনে আগামী ৫ ফেব্রুয়ারি নির্বাচন (Delhi Assembly Elections 2025) হবে। ফল ঘোষণা হবে আগামী ৮ ফেব্রুয়ারি। দিল্লি জুড়ে ইতিমধ্যেই কার্যকর হয়েছে আদর্শ আচরণ বিধি। বলে রাখা প্রয়োজন, দীর্ঘ সময় কংগ্রেসের দখলে ছিল দিল্লির মসনদ। যদিও ২০১৩ সাল থেকে ঘুরে যায় খেলা। আম আদমির পার্টির দখলে চলে যায় রাজধানী। যদিও এবার বদলের ডাক দিয়ে নির্বাচনের ময়দানে কংগ্রেস এবং বিজেপি উভয়ই।












Click it and Unblock the Notifications