দিল্লিতে ভোট ৭ ফেব্রুয়ারি, পশ্চিমবঙ্গে উপনির্বাচন ১৩ই
নয়াদিল্লি, ১২ জানুয়ারি: দিল্লিতে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষিত হল। ৭ ফেব্রুযারি হবে ভোট। গণনা ১০ ফেব্রুয়ারি। একই সঙ্গে পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি জায়গায় কিছু আসনে উপনির্বাচন হবে।
সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পৎ জানান, দিল্লিতে ভোটের বিজ্ঞপ্তি জারি হবে ১৪ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হল ২৪ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি একদিনেই দিল্লির ৭০টি বিধানসভা আসনে ভোট নেওয়া হবে। ১০ ফেব্রুয়ারি ফল ঘোষণা হবে। আজকের ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেল আদর্শ আচরণবিধি।

দিল্লির পাশাপাশি পশ্চিমবঙ্গের বনগাঁ লোকসভা আসন এবং কৃষ্ণগঞ্জ বিধানসভা আসনে ভোট নেওয়া হবে। এই দু'টি আসনে ভোট হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। ভোটের ফল জানা যাবে ১৬ ফেব্রুয়ারি। একই সঙ্গে অনুরূপ নির্ঘণ্ট মেনে নির্বাচন অনুষ্ঠিত হবে অরুণাচলপ্রদেশ, গোয়া, তামিলনাড়ু ও মহারাষ্ট্রের একটি করে আসনে।
দিল্লিতে শেষবার বিধানসভা ভোট হয়েছিল ২০১৩ সালের ডিসেম্বরে। তখন বিজেপি, কংগ্রেস বা আম আদমি পার্টি কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে গত এক বছর অচলাবস্থা চলছে দিল্লিতে।












Click it and Unblock the Notifications