Delhi Vote Results 2025: ২ শতাংশের ব্যবধানেই সরকার বদল দিল্লিতে, বিজেপির আসন বাড়ল ৫ গুণ
Delhi Vote Results 2025: দিল্লিতে ২৭ বছর পর সরকার গড়া নিশ্চিত করে ফেলল বিজেপি। ৭০ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ৩৬।
বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় তিন দশক পর দিল্লির মসনদে ফিরছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর স্বাভাবিকভাবেই এই জয় তাৎপর্যপূর্ণ। সকলেরই নজরে ডাবল ইঞ্জিন সরকার।

২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত আসন ছিল ৮টি। ২০১৫ সালের তুলনায় তা বেড়েছিল পাঁচটি। ২০১৫ সালে আম আদমি পার্টি সরকার গড়েছিল ৬৭টি আসনে জিতে। বিজেপি জিতেছিল তিনটিতে। ২০২০ সালে আপের আসন কমে হয় ৬২।
এবার দিল্লি বিধানসভা নির্বাচনে আপ পেল ২২টি আসন। ফলে তাদের আসন সংখ্যা কমল ৪০টি। বিজেপি ৮ থেকে পৌঁছে গেল ৪৮-এ। কিন্তু মজার কথা হলো, বিজেপির আসন আগের তুলনায় পাঁচ গুণ বাড়লেও এবার দুই দলের মধ্যে প্রাপ্ত ভোটের হার মাত্র ২ শতাংশ।
২০২০ সালের বিধানসভা নির্বাচনে আপ পেয়েছিল ৫৩.৫৭ শতাংশ ভোট, যা ২০১৫ সালের তুলনায় ০.৭১ শতাংশ কম ছিল। সেখানে বিজেপির প্রাপ্ত ভোটের হার ছিল ৩৮.৫১ শতাংশ, ২০১৫ সালের তুলনায় বেড়েছিল ৬.২১ শতাংশ।
এবারের বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিজেপির প্রাপ্ত ভোটের হার ৪৫.৫৬ শতাংশ। ফলে ২০২০ সালের অনেকটাই বেশি। আম আদমি পার্টির ঝুলিতে গিয়েছে ৪৩.৫৭ শতাংশ ভোটে। ফলে আপের ভোট ১০ শতাংশ কমেছে।
এখানেই উঠছে প্রশ্ন, যদি দিল্লি ভোটে ইন্ডি জোট থাকতো তাহলে কি এভাবে ড্যাং ড্যাং করে জিততে পারতো বিজেপি? কারণ, আপ আর কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার যোগ করলে তা কিন্তু বিজেপির থেকে বেশি হচ্ছে। শুধু তাই নয়। ২০২০ সালে বিধানসভা ভোটে দিল্লিতে কংগ্রেস পেয়েছিল ৪.২৬ শতাংশ ভোট। সেখানে এবার তা বেড়ে হয়েছে ৬.৩৪ শতাংশ ভোট। যদিও কংগ্রেস টানা তিনবার দিল্লির ভোটে একটি আসনেও জিততে পারল না।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications