Delhi Assembly Election Results 2025: ২৭ বছর পর দিল্লির বুকে বিজেপি সরকার নাকি আপের দখলেই রাজধানী! চড়ছে পারদ

Delhi Assembly Election Results 2025: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আজ শনিবার ৮ ফেব্রুয়ারি ঘোষণা হবে দিল্লি বিধানসভার ফল। গোটা দেশের নজর আজ রাজধানির দিকে। ফের একবার দিল্লির বুকে কেজরিওয়াল সরকার নাকি দীর্ঘ ২৭ বছর ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে সেদিকেই নজর সবার।

বেশির ভাগ বুথ ফেরত সমীক্ষায় দাবি, এবার দিল্লির বুকে তৈরি হবে বিজেপির সরকার। সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে মসনদে বসবে কেন্দ্রের শাসকদলই। যা নিঃসন্দেহে চাপা টেনশনে রেখেছে কেজরিওয়ালের দলকে। যদিও আপের দাবি, বুথ ফেরত সমীক্ষা যে ভুল তা ফল ঘোষণা (Delhi Assembly Election Results 2025) হতেই স্পষ্ট হয়ে যাবে।

Delhi Assembly Election Results 2025

অন্যদিকে এবার দিল্লির বুকে ত্রিমুখী লড়াই হলেও পিছিয়ে রয়েছে কংগ্রেস। কয়েকটি বুথফেরত সমীক্ষার ইঙ্গিত, গত দু'বারের মতোই এ বারও সেখানে কংগ্রেস খাতা খুলতে পারবে না। যদিও কিছু সমীক্ষায় দাবি, দুই থেকে তিনটি আসন পেতে পারে কংগ্রেস।

Delhi Assembly Election Results 2025: কখন থেকে ভোট গণনা শুরু

৭০ টি আসনে ভোট গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। ম্যাজিক ফিগার ৩৬। মোটামুটি দুপুরের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে ক্ষমতায় কে আসবে। একেবারে কড়া নিরাপিত্তার মোড়কে স্ট্রং রুম। ভোট গণনা কেন্দ্রের বাইরে বিশাল নিরাত্তা বাহিনীকে মোতায়েন করা হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ১৯ টি জায়গায় ছড়িয়ে থাকা স্ট্রংরুমে নিরাপদে রাখা হয়েছে। নির্বাচন কমিশনের ফলাফল eci.gov.in কিংবা ওয়ান ইন্ডিয়া বাংলায় দেখতে পাওয়া যাবে।

Delhi Assembly Election Results 2025: কত জন প্রার্থী ছিল এবার

এই বার দিল্লির ভোটে আপ, বিজেপি সহ সমস্ত দলের ৬৯৯ জন প্রার্থী লড়াই'য়ের ময়দানে নামেন। গতবার অর্থাৎ ২০২০ সালে ৬৬৮ জন প্রার্থী লড়াই'য়ের ময়দানে নেমেছিল। এবার প্রার্থী তালিকায় ৯৫ জন তৃতীয় লিঙ্গের প্রার্থীও রয়েছেন। আজ ভোট গণনা শেষে ৬৯৯ প্রার্থীর ভাগ্য নির্ধারণ চূড়ান্ত হবে। দীর্ঘ লড়াই শেষে কারা হাসি বজায় থাকবে আর কার নয় তা স্পষ্ট হবে।

Delhi Assembly Election Results 2025: গতবারের বুথ ফেরত সমীক্ষা?

গতবার অর্থাৎ ২০২০ সালের এক্সিট পোলের (Exit Poll Delhi 2025) সবটাই আম আদমি পার্টির পক্ষে ছিল। যার প্রভাব দেখা গিয়েছিল ফলাফলেও। গতবার এবিপি সি ভোটার বুথ ফেরত সমীক্ষা করেছিল। যেখানে আম আদমি পার্টি ৪৯ থেকে ৬৩ টি আসন পাবে বলে অনুমান করেছিল। কার্যত তা মিলেছিল।

গত বিধানসভা নির্বাচনে ৭০ থেকে ৬২ টি আসন পায় আম আদমি পার্টি। এর বাইরে ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা করে। যেখানে আপ ৫৯ থেকে ৬৮টি আসনে জিততে পারে বলে বুথ ফেরত সমীক্ষায় উঠে আসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+