Delhi Polls: মহিলাদের মাসিক ২৫০০ টাকা, ৫০০ টাকায় LPG; দিল্লির ইস্তেহারে ঢালাও প্রতিশ্রুতি কংগ্রেসের

Delhi Assembly Election 2025: দিল্লির বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা কয়েকদিন বাকি। তার আগে বুধবার ইস্তেহার (Manifesto) প্রকাশ করল কংগ্রেস (Congress)। আপ ও বিজেপির সঙ্গে পাল্লা দিয়েই একগুচ্ছ প্রতিশ্রুতি হাত শিবিরের। ক্ষমতায় এলে সরকারি চাকরিতে রূপান্তরকামীদের জন্য সংরক্ষণ থেকে শুরু করে মহিলাদের মাসে ২৫০০ টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি কংগ্রেসের।

দিল্লির আগে অন্যান্য রাজ্যের ভোটেও জাতিগত শুমারি (Caste Census) করার প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। এবার ক্ষমতায় ফিরলে রাজধানীতেও তারা জাত শুমারি করবে বলে জানিয়ে দিল কংগ্রেস। শুধু তাই নয়, ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথা বলা হয়েছে কংগ্রেসের ইস্তেহারে। এছাড়াও ভোটমুখী দিল্লির ইস্তেহারে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।

Delhi Polls

দিল্লি নিবাসীদের জন্য ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বিমার কভারেজ দেওয়ার ঘোষণা করেছে কংগ্রেস। কর্মহীন বেকার যুবক যুবতীদের ১ বছরের প্রশিক্ষণের পাশাপাশি মাসিক ৮ হাজার ৫০০ টাকা করে সাম্মানিক দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে কংগ্রেসের তরফে।

৫০০ টাকায় গৃহস্থের রান্নার সিলিন্ডার ও বিনামূল্যে রেশন কিট দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও পূর্বাঞ্চলীয়দের জন্য আলাদা করে মন্ত্রক গড়া হবে বলে জানিয়েছে কংগ্রেস। রূপান্তরকামীদের জন্য বৈষম্য দূর করে জরুরি পরিষেবায় তাদের নিয়োগের কথা বলা হয়েছে কংগ্রেসের ইস্তেহারে। রূপান্তরকামীদের জন্যে বৃত্তি প্রদানেরও ঘোষণা করা হয়েছে।

আপের মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা, বিজেপির মহিলা সমৃদ্ধি যোজনার মতোই পেয়ারি দিদি যোজনার কথা ঘোষণা করেছে কংগ্রেস। ক্ষমতায় এলে ওই যোজনার আওতায় মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছে কংগ্রেস।

'মেহেঙ্গাই মুক্তি যোজনা'-এর আওতায় বিনামূল্যে রেশন কিটে ৫ কিলো চাল, ২ কিলো চিনি, ১ কিলো রান্নার তেল, ৬ কিলো ডাল ও ২৫০ গ্রাম চা দেওয়ার কথা বলা হয়েছে কংগ্রেসের ইস্তেহারে। এছাড়াও বিধবা, বিশেষভাবে সক্ষম, রূপান্তরকামী, যাযাবর-সহ সকল প্রবীণ নাগরিকদের মাসে ৫ হাজার টাকা করে পেনশন চালুর কথা বলেছে কংগ্রেস।

আবগারি দুর্নীতি যাতে না ফিরে আসে, তার জন্য দিল্লিতে ক্ষমতায় আসার পর ৬ মাসের মধ্যে আরও কঠোর লোকপাল বিল পাস করা হবে বলে জানানো হয়েছে কংগ্রেসের তরফে। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে রয়েছে বিধানসভা নির্বাচন। ৭০ আসনের বিধানসভায় হবে ভোট। দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগণনা হবে আগামী ৮ ফেব্রুয়ারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+