Delhi Election Poll Of Polls 2025: দিল্লিতে ২৭ বছর পর সরকার গঠনের পথে বিজেপি, বেহাল আপ ও কংগ্রেস
Delhi Election Poll Of Polls 2025: দিল্লি বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের আভাস বুথফেরত সমীক্ষায়। প্রায় সব সমীক্ষাই এগিয়ে রেখেছে বিজেপিকে।
আম আদমি পার্টি একদিকে যেমন ক্ষমতা হারানোর পথে, তেমনই কংগ্রেসের হালও বেহাল। ৭০ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ৩৬।

এই প্রতিবেদন লেখা অবধি পোল অব পোলস বা বুথফেরত সমীক্ষার ফলের গড় অনুযায়ী, বিজেপি জোট পেতে পারে ৩৮ থেকে ৪৪টি আসন। ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ২৭ বছর পর দিল্লির মসনদে ফিরতে চলেছে বিজেপি। আপ পেতে পারে ২৫ থেকে ৩২টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে সর্বাধিক ২টি আসন। সর্বাধিক ১টি পেতে পারেন অন্যান্যরা।
ম্যাট্রিজের এগজিট পোলে বলা হয়েছে, বিজেপি পেতে পারে ৩৫ থেকে ৪০টি, আপ ৩২ থেকে ৩৭টি, কংগ্রেস ০ থেকে ১টি আসন। পিপলস পালসের সমীক্ষা অনুযায়ী বিজেপি ৫১ থেকে ৬০টি, আপ ১০ থেকে ১৯টি আসনে জিততে পারে।
পি মার্কের সমীক্ষা অনুযায়ী, বিজেপি ৩৯ থেকে ৪৯টি, আপ ২১ থেকে ৩১টি, কংগ্রেস ০ থেকে ১টি আসন পেতে পারে। চাণক্য স্ট্র্যাটেজিসের সমীক্ষায় বিজেপিকে ৩৯ থেকে ৪৪টি, আপকে ২৫ থেকে ২৮টি, কংগ্রেসকে ২ থেকে ৩টি আসন দেওয়া হয়েছে। পিপলস পালসও কংগ্রেস ও অন্যান্যদের একটি আসনেও জেতার ইঙ্গিত দেয়নি।
জেভিসির সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ৩৯ থেকে ৪৫টি আসন, আপ পেতে পারে ২২ থেকে ৩১টি, কংগ্রেস ০ থেকে ২টি, অন্যান্যরা ০ থেকে ১টি আসন পেতে পারে। পিপলস ইনসাইটের সমীক্ষায় বিজেপির ৪০ থেকে ৪৪টি, আপের ২৫ থেকে ২৯টি, কংগ্রেসের ০ থেক ১টি আসনে জেতার আভাস দেওয়া হয়েছে।
পোল ডায়েরির সমীক্ষা অনুযায়ী, বিজেপি ৪২ থেকে ৫০টি আসন পেতে পারে। আপের ঝুলিতে যেতে পারে ১৮ থেকে ২৫টি আসন। কংগ্রেস ০ থেকে ২টি আসন পেতে পারে। উইপ্রেসাইড বিজেপির ১৮ থেকে ২৩টি আসনে জেতার কথা জানিয়েছে। আপ ৪৬ থেকে ৫২টি আসন পেতে পারে বলে দেখানো হয়েছে। কংগ্রেস সর্বাধিক ১টি আসন পেতে পারে।
ডিভি রিসার্চের সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ৩৬ থেকে ৪৪টি আসন। আপ পেতে পারে ২৬ থেকে ৩৪টি। কংগ্রেস ও অন্যান্যরা কোনও আসনেই জিততে পারবে না বলে এই সমীক্ষায় আভাস। ফলে একমাত্র একটি সমীক্ষক সংস্থা সকলেই বিজেপির সরকার গঠনের আভাস দিয়ে রাখল।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications