দিল্লিতে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী রমেশ বিধুরি! কেজরির দাবি প্রসঙ্গে বড় খোলসা বিজেপি নেতার

Delhi Assembly Election 2025: দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী রমেশ বিধুরি। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের এমনই দাবি।

এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন খোদ বিধুরি। সামনে আনলেন বাস্তব তথ্য। জানালেন, কেজরির দাবি ভিত্তিহীন। তিনি দলের একজন শৃঙ্খলাপরায়ণ কর্মী হিসেবেই জনগণের সেবা করতে চান।

Delhi Assembly Election 2025

বিধুরির দাবি, ইচ্ছে করেই তাঁকে নিয়ে গুজব ছড়াচ্ছে আপ। তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার কোনও উচ্চাকাঙ্ক্ষা নেই। একটি চিঠি প্রকাশ করে বিধুরি লেখেন, আমার কোনও পদের জন্য দাবি নেই। আমার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়া নিয়ে যে সব কথা বলা হচ্ছে তা ভিত্তিহীন।

বিধুরি চিঠিতে আরও লিখেছেন, দল আমাকে অনেক কিছু দিয়েছে। ফলে আমি কোনও পদের জন্য দাবি জানানোর জায়গায় নেই। কেজরিওয়াল আমার নাম জুড়ে বিভ্রান্তিকর প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। আমি স্পষ্ট জানাচ্ছি, কোনও পদ পাওয়ার দৌড়ে আমি নেই। আমি জনগণের সেবার কাজে বদ্ধপরিকর।

এরপরই বিধুরির খোঁচা, আমার নামে যা বলা হচ্ছে তাতে আরেকটা বিষয় স্পষ্ট যে, কেজরিওয়াল বুঝে গিয়েছেন দিল্লিতে বিজেপিই সরকার গড়তে চলেছে। দিল্লির মানুষ তাঁকে নিয়ে অসন্তুষ্ট। ফলে তিনি ইতিমধ্যেই পরাজয় স্বীকার করে নিচ্ছেন। আবগারি দুর্নীতি, শিক্ষা ও স্বাস্থ্য দুর্নীতি, শিশ মহল বিতর্ক, ভাঙাচোরা রাস্তা, অপরিশুদ্ধ পানীয় জল থেকে মুক্তি চাইছেন মানুষ। তাঁরা দিল্লিতে বিজেপি সরকার আনতে চাইছেন।

দিল্লিতে বিধানসভা নির্বাচন ৫ ফেব্রুয়ারি, ফল বেরোবে ৮ তারিখ। বিজেপি দ্বিতীয় দফায় যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে কপিল মিশ্রকে রাখা হয়েছে। দিল্লির বিজেপি বিধায়ক মোহন সিং বিস্ত তাঁকে সরিয়ে কপিলকে প্রার্থী করার সিদ্ধান্তকে বড় ভুল বলে অভিহিত করেছেন।

বিস্ত বলেছেন, বিজেপি ভাবে যাঁকে খুশি দাঁড় করালেই তিনি জিতবেন। এটা মস্ত বড় ভুল। সময় বলবে বুরারি, কারাওয়াল নগর, ঘোন্ডা, সীলামপুর, গোকালপুরী, নন্দ নগরী আসনগুলিতে কী হয় তা সময়ই বলবে। আমি অন্য কোনও কেন্দ্র থেকে লড়ব না। ১৭ জানুয়ারি কারাওয়াল নগর কেন্দ্র থেকেই মনোনয়ন জমা দেব।

কপিল মিশ্র পাল্টা বলেছেন, কারাওয়াল নগরের ভোটাররা অপেক্ষা করছেন বিজেপিকে বিপুল ভোটে জেতাতে। দিল্লিতে পরিবর্তনের হাওয়া চলছে। বিজেপিই সরকার গড়বে। উল্লেখ্য, ২০১৫ সালে দিল্লির এই আসন থেকে কপিল মিশ্র আপের হয়ে লড়ে হারিয়ে দিয়েছিলেন বিস্তকে। তিনি আপ সরকারের জলসম্পদমন্ত্রীও হন। তবে নেতৃত্বের সঙ্গে বনিবনা না হওয়ায় ২০১৯ সালে বিজেপি ত্যাগ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+