Delhi Assembly Election: আঙুলে ভোটের কালি দেখালেই বিশেষ ছাড় দিল্লির হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকানে
Delhi Assembly Election 2025: দিল্লির বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা কয়েকদিন বাকি। তার আগে দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনের (Delhi MCD election) তরফে নেওয়া হল অভিনব উদ্যোগ। ভোটারদের ভোটদানে উৎসাহ প্রদানে গেস্ট হাউস, রেস্তোরাঁয় বিশেষ ছাড় (Special Discount) দেওয়ার সিদ্ধান্ত। এমনকী ছাড় দেওয়া হবে মিষ্টির দোকানেও।
'ডেমোক্রেসি ডিসকাউন্ট' নামে অভিনব এই উদ্যোগ চালু করা হয়েছে দিল্লি পুরসভার তরফে। জানা গিয়েছে, রাজধানীর করোল বাগ (Karol Bagh) ও রোহিনী (Rohini) অঞ্চলে ভোটারদের উৎসাহিত করতে ওই বিশেষ ছাড় দেওয়া হবে।

ইতিমধ্যেই করোল বাগের ৫০০টিরও বেশি গেস্ট হাউস, ৩০টি রেস্তোরাঁ ও ৩২টি মিষ্টি দোকানে চালু করা হয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। ভোট দিতে গেলে কত শতাংশ ছাড় মিলবে সেখানে? জানা গিয়েছে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত আকর্ষণীয় ছাড় মিলবে।
করোল বাগের ডেপুটি কমিশনার অভিষেক কুমার মিশ্র জানান, বিশেষ ছাড় পেতে গেলে ভোটদানের প্রমাণ দেখাতে হবে ভোটারদের। আঙুলে ভোটের কালি দেখাতে হবে রেস্তোর বা দোকানে গিয়ে। ডিসি জানান, "গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ হল ভোটদান। ভোটদানে সকলকে উৎসাহিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।"
করোল বাগের পাশাপাশি দিল্লির রোহিনীতেও ২৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনেমা হল ও গেস্ট হাউসগুলিতে মিলবে এই ছাড়। প্রথম ভোটদাতাদের জন্য এই উদ্যোগ খুবই ফলপ্রসূ হবে বলে আশা প্রশাসনিক কর্তাদের। ভোটের কালি লাগানো আঙুল দেখালেই মিলবে ছাড়। রোহিনীতে কম করে ২৯টি প্রতিষ্ঠান এই সুবিধা দেবে বলে জানিয়েছে।
করোল বাগ ও রোহিনী জোনের মধ্যে রয়েছে চারটি বিধানসভা কেন্দ্র। এই চার কেন্দ্রের ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহ প্রদানে দিল্লি পুরসভা বিশেষ ছাড়ের উদ্যোগ নিয়েছে। গণতন্ত্রের উৎসবে সামিল হলে জনগণকে পুরষ্কার দেওয়া হবে। এই সুযোগকে কাজে লাগিয়ে সকলকে ভোটদানের আহ্বান জানিয়েছে দিল্লি পুরসভা।
প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০টি বিধানসভা আসনে ভোট হতে চলেছে। এক দফাতেই হবে ভোটগ্রহণ। ভোটের ফল প্রকাশ (Delhi Election Result Date) হবে ৮ ফেব্রুয়ারি। দিল্লিতে আদর্শ আচরণ বিধি লাগু করা হয়েছে ইতিমধ্যেই।
আগামী ১৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ৫ বছরের মেয়াদ ফুরোতে চলেছে। কমিশনের দাবি, গতবারের মতো এবারেও দিল্লিতে উৎসবের মেজাজে ভোট হবে। দিল্লির মানুষ 'দিল সে' ভোট দেবে বলে আশা মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications