Delhi Assembly Election 2025: তালিকা থেকে বাদ ৫০০০ ভোটারের নাম! “বিজেপির জালিয়াতি,” বিস্ফোরক কেজরিওয়াল

Delhi Assembly Election 2025: দিল্লির বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ তুললেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আম আদমি পার্টির (Aam Aadmi Party) জাতীয় কনভেনরের দাবি, ভোটার লিস্ট থেকে হাজার হাজার ভোটারের নাম বাতিল করে দিচ্ছে বিজেপি (BJP)।

গত ১৫ ডিসেম্বর থেকে 'অপারেশন লোটাস' অভিযানের মধ্য দিয়ে ভোটার তালিকায় (Voter List Row) বিজেপি জালিয়াতি করছে বলে অভিযোগ আপের। কেজরির দাবি তাঁর নির্বাচনী কেন্দ্র নিউ দিল্লি থেকে প্রায় ৫ হাজার ভোটারের নাম বাতিলের আবেদন করা হয়েছে।

arvind kaijrial

পরিবর্তে সাড়ে ৭ হাজার ভোটারের নাম তোলা হয়েছে তালিকায়। ১২ শতাংশ ভোটেই বিজেপি ছড়ি ঘোড়াচ্ছে বলে দাবি আপের। এমনটা হলে নির্বাচন করারই দরকার নেই বলে এদিন তোপ দাগেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভোটের নামে কার্যত প্রহসন হচ্ছে বলে দাবি করেন তিনি।

এদিন কেজরিওয়াল বলেন, "যেন তেন প্রকারেণ ভোটে জিততে চায় বিজেপি। অসৎ উপায় অবলম্বন করে হলেও জেতার চেষ্টা করছে বিজেপি। কিন্তু দিল্লিবাসী তা হত দেবে না। মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের মতো একই পন্থা এখানে অবলম্বন করা যাবে না।" বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে এদিন জেলা নির্বাচনী আধিকারিককে একটি চিঠিও লেখেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।

এদিকে আম আদমি পার্টির বিরুদ্ধে পাল্টা একই অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। আপের বিরুদ্ধে ভোট প্রভাবিত করার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেভা সাংবাদিক বৈঠকে বলেন, ভোটার তালিকায় লাখ লাখ সংখ্যালঘু ভোটারের নাম ঢুকিয়েছে আপ। বিগত লোকসভা ও বিধানসভা নির্বাচনে ভোটারদের তালিকা দেখিয়ে এমনই দাবি করে বিজেপি।

বিজেপি সভাপতি এদিন বলেন, তুঘলকাবাদ ও কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে বহু হিন্দু পরিবার আপের বিরুদ্ধে অভিযোগ করেছিল। তাতে বলা হয়েছিল, বাসিন্দা নন এমন সংখ্যালঘুদের নাম ওই বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় তোলা হয়েছে। প্রসঙ্গত, ফেব্রুয়ারিতেই দিল্লিতে রয়েছে বিধানসভা নির্বাচন। মোট ৭০টি আসনের সিংহভাগেই আপের আধিপত্য রয়েছে। এদিকে দিল্লি দখলে আনতে মরিয়া হয়ে ভোটের ময়দানে ঝাঁপাচ্ছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+