Delhi Exit Polls People's Insight: গেরুয়া ঝড়ে উড়ে যাবে ঝাড়ু! কী বলছে পিপলস ইনসাইটের বুথ ফেরত সমীক্ষা?
Delhi Exit Polls People's Insight: বুধবার দিল্লিতে ১৩ হাজার ৭৬৬টি বুথে হয়েছে ভোটগ্রহণ। ৬৯৯ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হল বুধবার। শনিবার ৮ ফেব্রুয়ারি ভোটগণনা। ইতিমধ্যেই দিল্লিতে গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিয়েছে একাধিক বুথ ফেরত সমীক্ষা। হাড্ডাহাড্ডি লড়াই করেও হ্যাটট্রিক অধরাই থেকে যেতে পারে আম আদমি পার্টির। কী ইঙ্গিত পিপলস ইনসাইটের বুথ ফেরত সমীক্ষায়?
পোলিং এজেন্সি পিপলস পালসের (People's Pulse) মতোই দিল্লির ভোটে বিজেপিকে এগিয়ে রাখল পিপলস ইনসাইট (People's Insight)। ৭০ আসনের দিল্লি বিধানসভা জিততে ম্যাজিক ফিগার (Magic Figure) ৩৬টি আসন পার করতে হবে রাজনৈতিক দলগুলিকে। সেদিক থেকেও বিজেপিকেই (BJP) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে রাখছে পিপলস ইনসাইটের বুথ ফেরত সমীক্ষা।

পিপলস ইনসাইটের বুথ ফেরত সমীক্ষার পরিসংখ্যান বলছে, দিল্লিতে গত ২ বারের শাসকদল আম আদমি পার্টি (Aam Aadmi Party) এবারে ক্ষমতাচ্যুত হতে পারে। মোট ৭০টি আসনের মধ্যে ৪০ থেকে ৪৪টি আসনই পেতে পারে বিজেপি। অর্থাৎ ম্যাজিক ফিগার ৩৬ পার করেও অনায়াসে দিল্লি দখল করতে পারবে বিজেপি।
এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে ধরাশায়ী হতে পারে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টি। পিপলস ইনসাইট সংস্থা বলছে, আপ পেতে পেতে পারে মাত্র ২৫ থেকে ২৯টি আসন। অর্থাৎ ম্যাজিক ফিগারের কাছাকাছিও পৌঁছবে না আম আদমি পার্টি। অন্যদিকে কংগ্রেসের ঝুলি শূন্য থাকতে পারে বলে ইঙ্গিত পিপলস ইনসাইটের বুথ ফেরত সমীক্ষায়।
মেরেকেটে ১টি আসন কপালে জুটলেও জুটতে পারে কংগ্রেসের। সমীক্ষা অনুযায়ী, অন্যান্যদের আসনসংখ্যাও শূন্য থাকতে পারে। বুধবার দিল্লিতে মোট ৭০টি বিধানসভা কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে মোট ৫৭.৭ শতাংশ।
এবারে দিল্লির ভোটে ত্রিমুখী লড়াই। রাজধানী দখলে মরিয়া আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেস। ২০২০ ও ২০১৫, গত দুবারের বিধানসভা নির্বাচনেই বিপুল মার্জিনে জয়ী হয়েছিল আম আদমি পার্টি। গত ২ বারের নির্বাচনেই কার্যত ভুল প্রমাণিত হয়েছিল বুথ ফেরত সমীক্ষা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications