কেজরিওয়াল আপদ, দেশের এক নম্বর দুর্নীতিগ্রস্ত! দিল্লির সভা থেকে জোরালো নিশানা অমিত শাহের

Delhi Assembly Election 2025: নরেন্দ্র মোদীর পর এবার অরবিন্দ কেজরিওয়ালকে আপদ (Aapda) বলে তীব্র কটাক্ষ অমিত শাহর। একই সঙ্গে কেজরিকে ১ নম্বর দুর্নীতিগ্রস্ত বলেও আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই সরগরম রাজনীতির ময়দান। তারই মধ্যে কেজরিকে এদিন শাহের তীব্র নিশানা অন্য মাত্রা যোগ করল।

Delhi Assembly Election 2025

অমিত শাহের কথায়, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল শুধু দিল্লিরই আপদ নন, তাঁর দলেরও কাছেও আপদ। কেজরিওয়ালের মধ্যে সবচেয়ে খারাপ রাজনীতি হওয়ার গুণাগুণ রয়েছে বলে দাবি করে তাঁতে দেশের এক নম্বর দুর্নীতিবাজ বলেও আক্রমণ করেন অমিত শাহ।

জওহরলাল নেহরু স্টেডিয়ামে ঝুগ্গি বস্তি প্রধান সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, দিল্লির বস্তিবাসীদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার কিছুই পালন করেনি আপ সরকার। বিজেপি সেই বস্তিবাসীদের দুঃখ, অসুবিধা ও ক্রোধের সম্পর্কে ওয়াকিবহাল। ইতিমধ্যেই বস্তিবাসীদের সমস্যার কথা তালিকার আকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে জানানো হয়েছে।

অমিত শাহ জানান, বস্তিবাসীদের দুর্দশার অবসান ঘটানোর জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুর কথা উল্লেখ থাকবে বিজেপির নির্বাচনী ইস্তেহারে। বিজেপির ম্যানিফেস্টো প্রধানমন্ত্রী মোদীর গ্যারান্টি। বিজেপির ম্যানিফেস্টো 'আপ-দা'র মতো নয়। আমরা যা বলি, সেটাই করি।

৫ ফেব্রুয়ারিই দিল্লির মানুষ আপদের হাত থেকে রেহাই পাবে বলে মন্তব্য করেছেন অমিত শাহ। তিনি বলেন, যারা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল, তারাই দুর্নীতির সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। আপ এখন হয়ে দাঁড়িয়েছে দিল্লির আপদ। অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির আপদ।

এদিনই অমিত শাহ এক্স হ্যান্ডল থেকেও কেজরি ও আপকে নিশানা করেন। তিনি লেখেন, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মানুষের টাকায় শিশ মহলে বিলাসবহুল জীবনযাপন করেন। তাঁর ব্যর্থতাতেই দিল্লির ঘিঞ্জি, নোংরা, অস্বাস্থ্যকর বস্তিতে থাকতে হচ্ছে বহু মানুষকে। ঝুগ্গি বস্তি প্রধান সম্মেলন থেকেই বস্তিবাসীরা অরবিন্দ কেজরিওয়ালের ঠগ রাজের অবসান ঘটাতে মনস্থির করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+