বিস্ফোরণে উড়ে যাবে দিল্লি বিমানবন্দর, আল কায়দার হুমকি ফোনে আতঙ্কে রাজধানী! বাড়ছে নিরাপত্তা
বিস্ফোরণে উড়ে যাবে দিল্লি বিমানবন্দর, আল কায়দার হুমকি ফোনে আতঙ্কে রাজধানী! বাড়ছে নিরাপত্তা
স্বাধীনতা দিবসের আগে দেশে নাশকতার গন্ধ আগেই পেয়েছিল দেশের গোয়েন্দা বিভাগ। এমনকী ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় যে জঙ্গি গোষ্ঠীগুলি সক্রিয় হয়েছে তাও জানিয়েছিল ইনটালিজেন্স। এমতাবস্থায় এবার দিল্লি বিমানবন্দরে নাশকতার হুমকি দিল জঙ্গি গোষ্ঠী আল কায়দা। বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে গোটা বিমান বন্দর। সম্প্রতি এমনই একটি ইমেল পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

ওই ই-মেলেই দাবি করা হয়েছে আল কায়দার জঙ্গি করণবীর সুরি ওরফে মহম্মদ জালাল এবং তার স্ত্রী শেলি শারদা ওরফে হাসিনা রবিবারই ভারতে আসছে। সিঙ্গাপুর থেকে আসার পথেই গোটা পরিকল্পনা করা হয়েছে বলে জানানো হয়েছে। আর সেই পরিকল্পনা অনুযায়ী ১ থেকে ৩ দিনের মধ্যেই বিমানবন্দরে বোমা বিস্ফোরণ ঘটাবে জঙ্গিরা।আর এই হুমকি ইমেলের পরেই কড় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা বিমানবন্দর চত্বর। চলছে বাড়তি নজরদারি।
সূত্রের খবর, শনিবার বিমানবন্দরের কন্ট্রোল রুমে একটি হুমকি ইমেল আসে। আর তাতেই লেখা ছিল, বিমানবন্দরে হামলার পরিকল্পনা করেছে আল কায়দা। অন্যদিকে ইতিমধ্যেই বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটিও মাঠে নেমেছে বলে জানা যাচ্ছে। বাড়ানো হয়েছে নিরাপত্তারক্ষীর সংখ্যা। অন্যদিকে হুমকি ইমেলের আসল রহস্য জামতে সমান্তরাল তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশও। এই মেলটি কোথা থেকে এসেছে তা খতিয়ে দেখে গোটা চক্রান্তের আসল কারণ বুঝতে চাইছে প্রশাসন।
অন্যদিকে এর আগেো এরকম একাধিক ই-মেল এসেছে। সেখানেও আল কায়দার জঙ্গি করণবীর সুরি ওরফে মহম্মদ জালাল এবং তার স্ত্রী শেলি শারদা ওরফে হাসিনার নাম রয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট সমস্ত এজেন্সি ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে। বিমানবন্দরের সমস্ত টার্মিনাল ও অ্যাক্সেস কন্ট্রোল এমনকী প্রতিটি পয়েন্টে চলছে নাকা চেকিং। নজর রাখা হচ্ছে পার্শ্ববর্তী এলাকাতেও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications