রানওয়ে যেন নদী, জলে ভাসছে বিমান, ৪৬ বছরে রেকর্ড বৃষ্টি দিল্লিতে, জারি হল কমলা সতর্কতা
রানওয়ে যেন নদী, জলে ভাসছে বিমান, ৪৬ বছরে রেকর্ড বৃষ্টি দিল্লিতে, জারি হল কমলা সতর্কতা
রানওয়ে দেখলে অনেকেই হয়তো মনে করবেন নদী বইছে সেখানে। মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর যাকে বলে হাবুডুবু খাচ্ছে। এমনই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লির দিল্লির আন্তর্জাতিক বিমান বন্দরে। শনিবার সকাল থেকে ১০০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে দিল্লিতে। যাকে বলা হচ্ছে ৪৬ বছরে রেকর্ড বৃষ্টি। এমন বৃষ্টি আগে কখনও হয়নি। ইতিমধ্যেই হাওয়া অফিস দিল্লিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

দিল্লিতে প্রবল বর্ষণ
শনিবার সকাল থেকে আকাশ আঁধার করে ঝেঁপে বৃষ্টি নামে। সেই বৃষ্টির তীব্রতা এতটাই ছিল যে বাইরে থেকে কিছু দেখা যাচ্ছিল। লাগাতার বৃষ্টি চলে কয়েকঘণ্টা। তাতেই নাকাল দিল্লিবাসী। শনিবার সকাল থেকে ১০০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে দিল্লিতে। গত ৪৬ বছরে যা রেকর্ড বলে মনে করা হচ্ছে। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী। একাধিক জায়গায় জল জমে বিপর্যস্ত অবস্থা যাতে বলে। দিল্লির রাস্তায় সাঁতার কাটতে দেখা গিয়েছে শিশুদের। এদৃশ্য এক কথায় বিরলই বলা চলে। রাজধানী দিল্লিতে এমন ঘটনা আগে কেউ কখনও দেখেনি।

ভাসছে বিমানবন্দর
প্রবল বর্ষণে ভাসছে বিমানবন্দর। দিল্লির ব্যাস্ততম আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দেখে মনে হবে নদী বইছে। স্পাইসজেটের পক্ষ থেকে বিমানবন্দরের রানওয়ের যে ছবি প্রকাশ করা হয়েছে। তা দেখে মনে হবে যেন নদীতে ভাসছে বিমান। এমনই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে বিমানবন্দের রানওয়ে। বিমানবন্দরের বাইরেও জল থৈ থৈ পরিস্থিতি। জল জমার কারনে বিমান ওঠানামা ব্যাহত হয়েছে। স্পাইসজেট এবং ইন্ডিগো বিমান কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে আসার আগে নিজেদের বিমানের সময় চেক করে নিতে বলেছেন। দিল্লি গামী একাধিক বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে।

কমলা সতর্কতা জারি
আগামী ২৪ ঘণ্টা দিল্লিতে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তার সঙ্গে বজ্রপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। দিল্লিতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শুধু রাজধানী দিল্লি নয় সংলগ্ন এলাকাতেও জারি করা হয়েছে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা। অক্ষরধাম, শাহদরা, প্রীত বিহার, এনসিআর,নয়ডা, গ্রেটার নয়ডা,গাজিয়াবাদ, লোনি দেহাত, ইন্দ্রাপুরম, চপরুলা সহ একাধিক জায়গায় জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস।

রেকর্ড বৃষ্টি দিল্লিতে
১৯৭৫ সালে একবার এইরকম বৃষ্টি হয়েছিল রাজধানী দিল্লিতে। তারপরে এই প্রথম এই ধরনের বৃষ্টি দেখা গেল। ১৯৭৫ সালে দিল্লিতে ১১৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। তারপরে আবার আজ ১১০০ মিিলমিটার বৃষ্টি হয়েছে। ৪৬ বছর পর রেকর্ড বাঁধভাঙা বৃষ্টিতে ভাসল রাজধানী দিল্লি। এদিকে আবার আইএমডি দাবি করেছে অগাস্ট মাসে বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে দেশে। যে পরিমান বৃষ্টি হওয়ার কথা ছিল সেই পরিমান বৃষ্টি হয়নি গোটা দেশে। অর্থাৎএক প্রকার বৃষ্টির ঘাটতি হয়েছে দেশে।












Click it and Unblock the Notifications