মরশুমের সর্বাধিক দূষণ ঢাকল দিল্লির আকাশ, দৈনিক সংক্রমণ নিয়ে উদ্বেগে কেজরিওয়াল সরকার
মরশুমের সর্বাধিক দূষণ ঢাকল দিল্লির আকাশ, দৈনিক সংক্রমণ নিয়ে উদ্বেগে কেজরিওয়াল সরকার
করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ রাজধানী দিল্লিতে ৭ হাজার ছাড়াল। তার মধ্যে ভাবাচ্ছে দিল্লির বায়ুদূষণ। সোমবার সকালে মরশুমের সর্বাধিক বায়ুদূষণ ধরা পড়েছে রাজধানী দিল্লিতে। ভোর থেকেই নেই দৃশ্যমানতা। ধোঁয়াশায় ঢেকে গিয়েছে গোটা আকাশ। প্রসঙ্গত উল্লেখ্য দিল্লির তাপমাত্রা অক্টোবর মাস থেকেই পড়তে শুরু করেছে দিল্লিতে। অরবিন্দ কেজরিওয়াল আগেই জানিয়েছিলেন দিল্লিতে করোনা ভাইরাসের থার্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে।

রেকর্ড দৈনিক সংক্রমণ দিল্লিতে
করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ লাগাম ছাড়া হচ্ছে দিল্লিতে। গত ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭৪৫ জন। অর্থাৎ প্রায় ৮ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। দিল্লিতে করোনা ভাইরাসের থার্ড ওয়েভ যে শুরু হয়ে গিয়েছে তা আগেই জানিয়ে দিয়েছে কেজরিওয়াল সরকার। বায়ু দূষণ বাড়লে সংক্রমণ আরও বাড়বে এমনই আশঙ্কা করা হচ্ছে।

মারাত্মক বায়ুদূষণ দিল্লিতে
শীত পাকাপাকি ভাবে পড়ার আগেই মারাত্মক বায়ুদূষণ শুরু হয়েছে রাজধানী দিল্লিতে। সোমবার সকালে একেবারেই দৃশ্যমানতা ছিল না দিল্লিতে ধোঁয়াশায় ভরে রয়েছে গোটা আকাশ। মরশুমের সর্বাধিক দূষণ ছিল আজ। এতোটাই ধোঁয়া দিল্লির আকাশে যে কোনও কিছুই দেখা যাচ্ছিল না। এতে উদ্বেগ বেড়েছে কেজরিওয়াল সরকারের।

করোনার থার্ড ওয়েভ
দীপাবলির আগে হঠাৎ করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করে রাজধানী দিল্লিতে। দৈনিক ৬ থেকে সাড়ে ৬ হাজার করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। তাতেই উদ্বেগ বেড়েছে কেজরিওয়াল সরকার কারণ বায়ুদূষণ বাড়লেই করোনা ভাইরাসের সংক্রমণ বাড়বে। শীতকাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে চলেছে দিল্লি সরকারের কাছে।

২০২২ সালের আগে ভ্যাকসিন নেই
করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে উদ্বেগ বাড়িয়েছেন আইসিএমআরের ডিরেক্টর। তিিন জানিয়েছেন ২০২২ সালের আগে দেশের আম জনতা করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবেন না। এদিকে কয়েকদিন আগেই সিরাম ইনস্টিটিউটের প্রধান দাবি করেছিলেন ২০২১ সালের জানুয়ারিতেই ভারতের হাতে করোনা ভাইরাসের ভ্যাকসিন আসবে।












Click it and Unblock the Notifications