মাত্রা ছাড়া দূষণ, বুধবার বন্ধ রাজধানীর সব প্রাথমিক স্কুল

মারাত্মক দূষণের কবলে জাতীয় রাজধানী শহর। মঙ্গলবার এই মাত্রা সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হেলথ এমারজেন্সি জারি করা হয়। বুধবার সব প্রাথমিক স্কুলে ছুটি

মারাত্মক দূষণের কবলে জাতীয় রাজধানী শহর। মঙ্গলবার এই মাত্রা সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হেলথ এমারজেন্সি জারি করা হয়। বুধবার সব প্রাথমিক স্কুলে ছুটি ঘোষণা করেছে সরকার।

ধোঁয়ায় ডাকা রাস্তা

ধোঁয়ায় ডাকা রাস্তা

মঙ্গল ধোঁয়ায় ঢেকে যায় দিল্লি-সহ সংলগ্ন এলাকা। ব্যাহত হয় বিমান ও ট্রেন চলাচল। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা নেমে যায় ৫০ মিটারের নিচে। কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় বিমান চলাচল। যার প্রভাব বড়ে দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে। কম দৃশ্যমানতার প্রভাব পড়ে ট্রেন চলাচলেও। বিপাকে পড়েন দূরপাল্লার ট্রেনের যাত্রীরা।

বুধবার বন্ধ স্কুল

বুধবার বন্ধ স্কুল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শহরকে গ্যাস চেম্বার বলে বর্ণনা করেছেন। দূষণের জেরে মঙ্গলবারেই উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার সঙ্গে আলোচনা সেরে বুধবার প্রাথমিক স্কুল বন্ধের নির্দেশ দেন।

রাস্তায় জোড়-বিজোড় গাড়ি

রাস্তায় জোড়-বিজোড় গাড়ি

এই বছরে এই প্রথমবার মারাত্মক পরিবেশ দূষণের কবলে পড়ল জাতীয় রাজধানী শহর। দূষণ কমাতে সুপ্রিম কোর্টের তরফে দিল্লিসহ সংলগ্ন অঞ্চলে দিওয়ালির আগে বাজি বিক্রির ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল। এছাড়াও সুপ্রিম কোর্ট নিযুক্ত পলিউশন কন্ট্রোল প্যানেল দিল্লিতে পার্কিং ফি চারগুণ করার প্রস্তাব দেয়। একইসঙ্গে মেট্রোরেলকে তাদের ভাড়া কমানোরও প্রস্তাব দেয়। রাস্তায় গাড়ি নামানোর ক্ষেত্রে জোড় বিজোড় সংখ্যার ওপর জোর দেয়।

শস্য খেতে ধোঁয়া

শস্য খেতে ধোঁয়া

মঙ্গলবারের দূষণের সম্ভাব্য কারণ হিসেবে পরিবেশবিদরা , দিল্লি সংলগ্ন হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশে ফসলের অবশিষ্টাংশ জ্বালানোর বিষয়টিকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের দেওয়া তথ্যা অনুযায়ী মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪৪৮।

স্বাস্থ্য নির্দেশিকা

স্বাস্থ্য নির্দেশিকা

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে দিল্লি ও আশপাশের এলাকার জন্য হেলফ অ্যাডভাইসরি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ভোর কিংবা সকালের দিকে স্কুলে যাওয়া বাচ্চারা এবং বয়স্করা শ্বাস-প্রশ্বাস নেওয়ায় সমস্যায় পড়ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+