দিল্লির বাতাস দূষিত হতে শুরু করেছে দিওয়ালির আগেই
দিল্লির বাতাস দূষিত হতে শুরু করেছে দিওয়ালির আগেই
দিওয়ালির দু’দিন আগেই শুক্রবার দিল্লির বাতাসের হাল আরও খারাপ হয়ে গেল। বাতাসে দূষণের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে হ্রাস পেয়েছে গতিও।

সুপ্রিম কোর্টের আওতাভুক্ত পরিবেশ দূষণ (প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) কর্তৃপক্ষ ১০ সদস্যের দূষণ–বিরোধী টাস্কফোর্স গঠন করেছে। পরিবেশ দূষণ কর্তৃপক্ষ বেশ কয়েকটি সুপারিশের ভিত্তিতে শুক্রবার টাস্ক–ফোর্সকে ডাকতে পারে বলে আশা করা যাচ্ছে। সুপারিশগুলির মধ্যে উল্লেখযোগ্য ২৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দিল্লি–এনসিআর এলাকায় রাতে নির্মাণকাজের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং যে সংস্থাগুলি প্রাকৃতিক গ্যাসের ব্যবহার করে না সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটা পর্যন্ত শহরের বাতাসের মান (একিউআই) ছিল ৩১৫–তে। বৃহস্পতিবার সন্ধ্যায় যেটা ছিল ৩১১। রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বাতাসের মান সূচক ছিল খুব দুর্বল, তারমধ্যে অনেক জায়গাতেই বাতাসের মান অত্যন্ত খারাপ ছিল।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, নেহেরু নগর, অশোক বিহার, জাহাঙ্গিরপুর, রোহিনী, ওয়াজিপুর, বাওয়ানা, মুডকা এবং আনন্দ বিহারে বায়ুর মান সূচক ছিল ৩৪০, ৩৩৫, ৩৩৯, ৩৪৯, ৩৪৪, ৩৬৩, ৩৮১ এবং ৩৫০।
দিল্লির প্রতিবেশী শহর বাগপত, গাজিয়াবাদ, গ্রেটার নয়ডা, গুরগাঁও এবং নয়ডাতে একিউআই ছিল ৩১২, ৩৩৬, ৩৩১, ৩১২ এবং ৩২০। দূষণ নিয়ন্ত্রণ বোর্ড থেকে বলা হয়েছে, দিওয়ালি এবং তার পরেও দিল্লির বাতাসের মান খারাপের দিকে যাবে। বিশেষ করে বাজির উপাদান ও ক্ষতিকারক ধোঁয়া বাতাসে মিশে থাকলে তাতে দিল্লিবাসীর শ্বাস নিতে অসুবিধা হবে। গতবছরও একইভাবে বাতাস দূষিত হয়েছিল।












Click it and Unblock the Notifications