মেহবুবা মুফতির সঙ্গে এবার দেখা করবেন পিডিপি নেতারা
পিডিপি ১০ সদস্যের দল আগামী সোমবার শ্রীনগরে তাঁদের নেত্রী মেহবুবা মুফতির সঙ্গে দেখা করবেন।
রাজ্যপাল সত্যপাল মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে ন্যাশনাল কনফারেন্সের ১৫ সদস্যের একটি দল এদিন শ্রীনগরে তাদের দলের শীর্ষ দুই নেতৃত্ব ফারুক আবদুল্লা ও ওমর আবদুল্লার সঙ্গে দেখা করে। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর দুমাস ধরে এই দুজনকে গৃহবন্দি করে রাখা হয়েছে। রাজ্যপালের কাছ থেকে অনুমতি নিয়ে এদিন ন্যাশনাল কনফারেন্স নেতারা ফারুক-ওমরের সঙ্গে দেখা করেন।

তারপরই এদিন জানা গিয়েছে, পিডিপি ১০ সদস্যের দল আগামী সোমবার শ্রীনগরে তাঁদের নেত্রী মেহবুবা মুফতির সঙ্গে দেখা করবেন। গত প্রায় দু'মাস ধরে তাঁকেও গৃহবন্দি করে রাখা হয়েছে। এদের সকলকেই পাবলিক সেফটি অ্যাক্ট মোতাবেক গৃহবন্দি করে রাখা হয়েছে।
কেন্দ্র ইতিমধ্যে জানিয়েছে, কাশ্মীরে গৃহবন্দি থাকা নেতাদের একে একে ছেড়ে দেওয়া হবে। তবে এখনও কাউকেই পরিস্থিতি পর্যালোচনা করে কেন্দ্র ছাড়েনি। এরা সকলেই গৃহবন্দি হয়ে রয়েছেন।












Click it and Unblock the Notifications