Vande Bharat Sleeper Express Train নিয়ে বিশাল বড় জটিলতা! পুতিনের দেশে গেল ভারত

Vande Bharat Sleeper Express Train: বন্দে ভারত এক্সপ্রেস চলছে একাধিক রুটে। কাচের দরজা, রিভলভিং চেয়ার, সব মিলিয়ে যাত্রীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই ট্রেন। আর এবার বন্দে ভারত স্লিপার ট্রেনের জন্য অপেক্ষা। তবে সেই অপেক্ষা আর কতদিন?

সূত্রের খবর, সেমি হাইস্পিড এই ট্রেনের স্লিপার ভার্সানের (Vande Bharat Sleeper Express Train) ডিজাইন কেমন হবে, তা এখন ঠিক করে ওঠা সম্ভব হয়নি। রাশিয়ার সংস্থার সঙ্গে ৫৫,০০০ কোটি টাকার চুক্তি সম্পন্ন হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত কাজ শুরু করা সম্ভব হয়নি।

vande bharat

সূত্রের খবর, বিশেষ কয়েকটি ফিচারের জন্য এখনও ডিজাইন চূড়ান্ত করা যাচ্ছে না। ঠিক হয়েছে, প্রতিটি ট্রেনে (Vande Bharat Sleeper Express Train) একটি করে প্যান্ট্রি কার, একেকটি কোচে তিনটির জায়গায় চারটি করে টয়লেট ও লাগেজ স্পেস নিয়ে হচ্ছে সমস্যা।

এই ডিজাইন নিয়ে উচ্চস্তরের বৈঠকও হচ্ছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার দেনিস মানতুরোভের মধ্যেও গত সপ্তাহে এই বিষয়ে কথা হয়েছে। রুশ সংস্থা টিএমএইচ-এর সিইও কিরিল লিপা জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই বিষয়টি জানেন।

কিরিল জানান, বৈঠকে এই ইস্যু নিয়ে কথা হয়েছে। তাঁর বক্তব্য, রাশিয়ার দিক থেকে কোনও সমস্যা নেই, তাঁরা চান ভারতীয় রেল সঠিকভাবে পুরোটা ব্যাখ্যা করুক।

টিএমএইচ, এসপিভি ও ভারতীয় রেল এই ট্রেনের (Vande Bharat Sleeper Express Train) কাজের জন্য বরাত পেয়েছে। ২০২৩ - এর সেপ্টেম্বরে এই চুক্তি হয়েছিল। ৩৫ বছরের ওই চুক্তিতে তৈরি হওয়ার কথা ১৯২০টি বন্দে ভারত। কিরিল আরও জানিয়েছেন, ২০২৪-এর শেষে প্রথম ট্রেন চালু করা যাবে বলে আশা করা হয়েছিল।

কিন্তু রেল ডিজাইনের ক্ষেত্রে কিছু পরিবর্তন চেয়েছে, তার জন্য বরাদ্দও বেশি হওয়া প্রয়োজন। রেলের এক মুখপাত্র জানিয়েছেন, চুক্তি অনুযায়ী, টেকনিক্যাল মডিফিকেশন প্রয়োজন। ৪-৫ মাসের ব্যবধানে জবাব দিয়েছে রাশিয়ান সংস্থা, তাই এই বিষয়ে আলোচনা চলছে। ফলে, বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper Express Train) চালু হতে যে আরও বেশ কয়েক মাস সময় লাগবে, তা স্পষ্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+