প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য সংরক্ষিত বিমানে মিলল নিষ্ক্রিয় গ্রেনেড

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য সংরক্ষিত বিমানে মিলল নিষ্ক্রিয় গ্রেনেড
নয়াদিল্লি, ৪ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য দাঁড়িয়ে থাকা এয়ার ইন্ডিয়া বিমানে নিস্ক্রিয় গ্রেনেড উদ্ধার করা হল। আর এই ঘটনায় চক্ষু চড়কগাছ নিরাপত্তারক্ষীদের।

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মার্কিন সফরের সময় এই এইয়ার ইন্ডিয়া বিমানটি রাখা হয়েছিল। যদি প্রধানমন্ত্রীর বিমানটিতে কোনও ত্রুটি হয় সেক্ষেত্রে এই বিমানটি ব্যবহার করার কথা ছিল। যদিও বৃহস্পতিবার নরেন্দ্র মোদী নয়া দিল্লিতে পৌঁছনোর পর শুক্রবার এই বিমানটিকে বাণিজ্যিকভাবে ওড়ানোর অনুমতি দেওয়া হয়।

বিমানটিকে দিল্লি-মুম্বই-হায়দ্রাবাদ-জেড্ডা রুটে পাঠানো হয়। জেড্ডায় পৌছনোর পর সেখানকার নিরাপত্তা সংস্থার কর্মীরা বিমান বিজনেস ক্লাসে একটি নিষ্ক্রিয় গ্রেনেড পড়ে থাকতে দেখেন। আর তা দেখেই চমকে ওঠেন নিরাপত্তাকর্মীরা।

বিমানটি আপাতত জেড্ডায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। আপাতত এই বিমানের উড়ানে স্থগিতাদেশ জারি করা হয়েছে। ভারতীয় নিরাপত্তা সংস্থা এই ঘটনার তদন্তের দায়িত্বভার গ্রহণ করেছেন। কীভাবে নিষ্ক্রিয় ওই গ্রেনেডটি বিমানের মধ্য এল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+