India-China standoff: এখনও বেশ কিছু জায়গা...! তাহলে কী? ভারত-চিন সীমান্ত নিয়ে চাঞ্চল্যকর দাবি

India-China standoff: সীমান্তে (Line of Actual Control (LAC) এখনও বেশ কিছু জায়গা রয়েছে যা নিয়ে এখনও বিতর্ক রয়ে গিয়েছে ভারত এবং চিনের মধ্যে! আর সেই বিতর্কিত এলাকাগুলিও আলোচনা চলছে বলে দাবি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ২০২০ সালের পর এই প্রথম সীমান্তে আশার আলো দেখা গিয়েছে।

দীর্ঘ আলোচনার পর ডেমচক ও ডেপসাং (Depsang and Demchok) থেকে সেনা সরাচ্ছে চিন। এমনকি ভারতও সেনা সহ সমস্ত পরিকাঠামো সরিয়ে নিচ্ছে (India-China standoff)। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

rajnath singh

কিন্তু এখনও পূর্ব লাদাখের সীমান্ত সংলগ্ন বেশ কিছু এলাকা নিয়ে বিরোধ রয়েছে। তাও আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন রাজনাথ। সেনা এবং কুটনৈতিক স্তরে সেই আলোচনা চলছে বলেও জানান।

শুধু তাই নয়, ২০২০ সালের পর যেমন অবস্থা ছিল ভারত এবং চিন সীমান্তে, সেই পরিস্থিতি ফেরানোর ক্ষেত্রে দীর্ঘ আলোচনার কথাও বলেন রাজনাথ সিং। যা খবর, খুব শীঘ্রই আগের নিয়ম মেনে এবং জায়গা ধরেই পেট্রোলিং করবে ভারত এবং ড্রাগন সেনা। ইতিমধ্যে সেনা সরানোর প্রক্রিয়া একেবারে শেষের দিকে বলেও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

অন্যদিকে আলোর উৎসবে মেতে গোটা দেশ। সেই আঁচ পড়ল ভারত চিন সীমান্তেও। জানা গিয়েছে, চিন সেনার হাতে লাড্ডু প্যাকেট তুলে দিয়েছে ভারতীয় সেনা আধিকারিকরা। ব্রিগেডিয়ার স্তরে বুধবার দুই দেশের মধ্যে একটি আলোচনা হয়। আলোচনার শুরুতেই চিন সেনাকে মিষ্টি মুখ করান ভারতীয় সেনার আধিকারিকরা। এছাড়াও সীমান্তে পেট্রোলিং নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, নতুন করে যাতে ভারত এবং চিনের মধ্যে কোনও সংঘাতের পরিস্থিতি তৈরি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, চার বছরেরও বেশি সময় ধরে ভারত এবং চিন সীমান্তে চলা সামরিক অচলাবস্থা কেটেছে। গত কয়েকদিন আগেই বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিসরি জানান, দীর্ঘ আলোচনার পর ভারত এবং চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর টহলদারি নিয়ে ঐক্যমতে পোঁছানো সম্ভব হয়েছে।

সেনা প্রত্যাহারের বিষয়েও দু'দেশ সহমত। আর এরপরেই পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সরে যাচ্ছে লালফৌজ। পিছিয়ে এসেছে ভারতীয় সেনাও। আর এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছে আমেরিকাও। শুধু তাই নয়, পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে বার্তা দিয়েছে মার্কিন প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+