করোনা ভাইরাসের ছায়া সেনাবাহিনীতেও! জারি একাধিক বিধিনিষেধ

কোনও ভাবেই যাতে সেনা বাহিনী বা বায়ুসেনায় এই ভাইরাস থাবা বসাতে না পারে তার জন্য তৎপর হয়ে উঠেছে উচ্চপদস্থ কর্তা এবং কেন্দ্র।

করোনা ভাইরাসের প্রভাবে ক্রমেই ভারতেও আতঙ্ক বাড়ছে। ইতিমধ্যেই দেশে ৩০ জনের শরীরে এই সংক্রমণের খোঁজ মিলেছে। এই আবহে সেনা বাহিনী ও বায়ুসেনার আধিকারিকদের এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। কোনও ভাবেই যাতে সেনা বাহিনী বা বায়ুসেনায় এই ভাইরাস থাবা বসাতে না পারে তার জন্য তৎপর হয়ে উঠেছে উচ্চপদস্থ কর্তা এবং কেন্দ্র।

নির্দেশিকা পৌঁছে গিয়েছে কমান্ডে

নির্দেশিকা পৌঁছে গিয়েছে কমান্ডে

ইতিমধ্যে সেনার সমস্ত পোস্ট ও কমান্ডে নির্দেশিকা পৌঁছে গিয়েছে। তাতে বলা, অকারণে বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। এছাড়া স্বাস্থ্যমন্ত্রকের জারি করা বিধিনিষেধ ও করণীয় বিষয়গুলি মেনে চলতে বলা হয়েছে সব আধিকারকিদের। একই রকম নির্দেশিকা গিয়েছে বায়ুসেনার কমান্ডগুলিতেও।

সব সেনাকর্মীদের স্ক্রিনিং

সব সেনাকর্মীদের স্ক্রিনিং

এদিকে কোনও রকম জ্বর, কাশি, সর্দি হলেই যাতে সেই সেনাকর্মীকে চিহ্নিত করা যায় তার ব্যবস্থাও করা হয়েছে। জানা গিয়েছে, সকালে রোল কলের সময় সব সেনা কর্মী ও আধিকারিকদের স্ক্রিনিং হবে। তাতে দেখা হবে যে কারোর শরীরে জ্বর আছে কি না, বা কেউ সর্দি, কাশিতে ভুগছে কি না।

সেনার অনুষ্ঠান বাতিল

সেনার অনুষ্ঠান বাতিল

এদিকে পরিস্থিতি স্বাভাবিক ও শঙ্কামুক্ত হওয়ার আগ পর্যন্ত সমস্ত অনুষ্ঠান বাতিল করার নির্দেশিকা জারি হয়েছে। কোনও জমায়েত করা বা জমায়েতে যোগ দেওয়া থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সেনা ও বায়ুসেনা আধিকারিক ও কর্মীদের। মুভি থিয়েটার, শপিং মলে যেতে বারন করা হয়েছে সেনা আধিকারিক ও কর্মীদের।

দেশে করোনা ভাইরাসের প্রকোপ ক্রমেই বাড়ছে

দেশে করোনা ভাইরাসের প্রকোপ ক্রমেই বাড়ছে

এই মুহুর্তে সারা দেশে ২৮,৫২৯জনকে নজরদারির আওতায় রাখা হয়েছে। আজ সকালে জানা যায় প্রাথমিক পরীক্ষায় দেশে ২৩ জনের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া গিয়েছে। তবে আরও পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে যে তাদের শরীরের করোনা ভাইরাস রয়েছে কি না। এছাড়া দেশে এখনও পর্যন্ত ৩০ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ নিশ্চিত ভাবে পাওয়া গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+