করোনা মোকাবিলায় ঝাঁপিয়েছে সেনা, কিন্তু কতটা সুরক্ষিত তারা, জানাল প্রতিরক্ষামন্ত্রক
করোনা মোকাবিলায় ঝাঁপিয়েছে সেনা, কিন্তু কতটা সুরক্ষিত তারা, জানাল প্রতিরক্ষামন্ত্রক
করোনা পরিস্থিতি মোকাবিলায় শেষ পর্যন্ত সেনা বাহিনীর সাহায্য নিয়েছে কেন্দ্র। কিন্তু দেশের সেনা জওয়ানরা কতটা সুরক্ষিত তা জানাল কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক। সেনাবািহনীর জওয়ানদের ৯৯ শতাংশ টিকাকরণ হয়ে গিয়েছে। তার মধ্যে ৭৫ শতাংশ সেনা জওয়ানের দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে। আর বাকিরা প্রথম ডোজ পেয়েছে।

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে ১.১৫ লক্ষ জওয়ানের করোনা টিকার প্রথম ডোজ নেওয়া হয়ে গিয়েছে। ১ লক্ষ স্বাস্থ্যকর্মী তাঁদের টিকাকরণ করিয়েছেন। সেনাবাহিনীর ৯০,০০০ স্বাস্থ্যকর্মী সাফল্যের সঙ্গে করোনার দুটিডোজই নিয়ে নিয়েছে। স্বসস্ত্র সেনা বাহিনার ১১.৭ লক্ষ জওয়ানের করোনা টিকার দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে।
এক প্রকার সুরক্ষিত হয়ে রক্ষা কবচ নিয়েই দেশের জরুরি পরিস্থিতিতে ঝাঁপিয়েছে সেনা। অক্সিজেন পৌঁছে দেওয়া থেকে শুরু করে রোগীদের চিকিৎসার জন্য সেনা হাসপাতেল ওয়ার্ড তৈরি করা হয়েছে। ডিআরডিও-র পক্ষ থেকে সবরকম পদক্ষেপ করা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তার কাজ শুরু করে দিয়েছে সেনাবাহিনী।












Click it and Unblock the Notifications