ক্যাপ্টেন লক্ষ্মী সেহগালের প্রয়াণ দিবসে ইতিহাস সেনায়, জারি মহিলা কর্মীদের স্থায়ী কমিশনের বিজ্ঞপ্তি
এবার থেকে সেনায় স্থায়ী কমিশন পাবেন মহিলা আধিকারিকরাও। এই মর্মে আজ সরকারি ভাবে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, আজকে ক্যাপ্টেন লক্ষ্মী সেহগালের প্রয়াণ দিবস। নেতাজীর আজাদ হিন্দ বাহিনীর রানি ঝাঁসি রেজিমেন্টের দায়িত্বে ছিলেন তিনি। তাঁর প্রয়াণ দিবসে মহিলাদের স্থআয়ী কমিশন দেওযার বিষয়টি তাই যথার্থ বলে মনে করেন অনেকে।

আজ থেকে পাঁচ মাস আগে সেনায় মহিলাদের স্থায়ী কমিশন দেওয়ার বিষয়ে রায় দিয়েছিল শার্ষ আদালত। এর প্রেক্ষিতেই এদিন কেন্দ্রীয় সরকার সেনার দশটি বিভাগেই এই স্থায়ী কমিশন দেওয়ার ক্ষেত্রে সরকারি বিজ্ঞপ্তি জারি করে। এ প্রসঙ্গে সেনার মুখপাত্র কর্নেল আমন আনন্দ জানিয়েছেন, সেনাবাহিনীতে বড় ভূমিকা পালন করতে মহিলা কর্মীদের ক্ষমতায়নের পথ সুগম করা হল।
উল্লেখ্য়, ২০১০ সালে দিল্লি হাইকোর্ট সেনার তিন বাহিনীতেই মহিলাদের 'স্থায়ী কমিশন' দেওয়ার নির্দেশ দিয়েছিল। তারপরই সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে কেন্দ্র সরকার। কেন্দ্রের যুক্তি ছিল, 'মহিলাদের শারীরিক গঠনে' সীমাবদ্ধতা ও লড়াইয়ে কঠিন পরিবেশের কারণে সেনায় স্থায়ী পদে নিয়োগ দেওয়া আসম্ভব।
এছাড়াও বলা হয়েছিল, মহিলা অফিসারদের কমান্ড পোস্ট বা সরাসরি যুদ্ধক্ষেত্রে নিয়োগ করলে তাঁদের নিরাপত্তার জন্য বিশেষ বন্দোবস্ত করতে হবে। হাইকোর্টে রায়কে চ্যালেঞ্জের অন্যতম কারণ ছিল পুরুষ সেনা কর্মীদের মানসিকতাও।












Click it and Unblock the Notifications