ফের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা পাকিস্তানের! বিকেলে ৩ সেনাপ্রধানের সাংবাদিক বৈঠক
ভারতের মিলিটারি ইনস্টলেশনের ওপর হামলার জন্য অনুপ্রবেশ করেছিল পাকিস্তান।
ভারতের মিলিটারি ইনস্টলেশনের ওপর হামলার জন্য অনুপ্রবেশ করেছিল পাকিস্তান। এছাড়াও, পাকিস্তানের হাতে বন্দি ভারতীয় বায়ুসেনার কমান্ডারের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে। যা জেনিভা চুক্তির পরিপন্থি। এমনটাই জানানো হয়েছে প্রতিরক্ষামন্ত্রকের তরফ থেকে।

এদিকে সূত্রের খবর অনুযায়ী, এদিনও পাকিস্তানের যুদ্ধবিমান ভারতীয় আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করে। কিন্তু ভারতীয় বায়ু সেনা সতর্ক থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয়। ভারতের প্রতিরক্ষামন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, পাকিস্তান সেনা জইশ এবং মাসুদ আজহারকে সমর্থন করছে।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে অভিযোগ করা হয়েছে, ভারতের মিলিটারি ইনস্টলেশনের ওপর হামলার জন্য অনুপ্রবেশ করেছিল পাকিস্তানের সেনা।
Defence Ministry Officials: We believe that the Pakistan air intrusion was an attack on military installations. We believe that the Indian Air Force Pilot was ill treated by the Pakistan Army in violation of the Geneva convention. pic.twitter.com/8LrYFk9Li1
— ANI (@ANI) February 28, 2019












Click it and Unblock the Notifications