মিলল মন্ত্রকের ছাড়পত্র, ৯ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে ভারত
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্র পেয়ে ৯ হাজার ১০০ কোটি টাকার অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে চলেছে ভারতীয় সেনা।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্র পেয়ে ৯ হাজার ১০০ কোটি টাকার অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে চলেছে ভারতীয় সেনা। সেনা সূত্রে এমনটাই জানা গিয়েছে। তার মধ্যে দুই রেজিমেন্ট আকাশ মিসাইল সিস্টেমও থাকছে।

সেনার এই প্রস্তাব ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের ছাড়পত্র পেয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের হয়ে এই গোষ্ঠীই সর্বোচ্চ নীতি নির্ধারণ করে। এছাড়া টি৯০ ট্যাঙ্ক গাউডেড উইপেন সিস্টেমের টেস্ট ইক্যুইমেন্ট ও ডিজাইনও মঞ্জুর করা হয়েছে।
আগে ব্যবহৃত আকাশ মিসাইলের চেয়ে নতুন মিসাইলটি অনেক উন্নত হবে বলে জানানো হয়েছে। প্রযুক্তিগতভাবে অনেক উন্নত এই ক্ষেপণাস্ত্র ৩৬০ ডিগ্রি কভারেজ দেবে। এই ধরনের অস্ত্রভাণ্ডার দেশের বিভিন্ন সম্পদ রক্ষা করতে বিশেষ ভূমিকা নিতে সক্ষম বলে সেনা সূত্রে জানা গিয়েছে।
ডিআরডিও-র হাত ধরে সেনার কাছে একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। আগে বিদেশ থেকে সরঞ্জাম আনতে হতো। তাতে অনেক খরচ বেড়ে যেত। এখন দেশীয় প্রযুক্তিতে তৈরি সরঞ্জামের ব্যবহার সেনায় ক্রমশ বাড়ছে।












Click it and Unblock the Notifications