ড্রাগনের দৃষ্টিমুক্ত লাদাখ চাই! চিনের বিরুদ্ধে ব্লুপ্রিন্ট তৈরি করতে সেনাপ্রধানদের সঙ্গে বৈঠক রাজনাথ
লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার বিকেলে বৈঠক করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই বৈঠকে থাকবেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনার প্রধানরা। লাদাখের বর্তমান পরিস্থিতির জানার পাশাপাশি প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা হবে ওই বৈঠকে।

চতুর্থবার সেনা স্তরের বৈঠকে বসতে চলেছে ভারত ও চিন
এদিকে চতুর্থবার সেনা স্তরের বৈঠকে বসতে চলেছে ভারত ও চিন। এই বৈঠকের মূল অ্যাজেন্ডা হতে চলেছে ফিঙ্গার এলাকা ও ডেপস্যাং সমতল ভূমি। গালওয়ানের পর লাদাখের আরও তিনটি জায়গা থেকে চুক্তিমতো সেনা প্রত্যাহার শুরু করল চিন। জানা গিয়েছে এলএসি-র হট স্প্রিং এলাকা থেকে পিছু হঠল লালফৌজ। একইভাবে ভারতীয় সেনাও পিছু হঠেছে। তবে প্যাংগংয়ে ফিঙ্গার ৪ এলাকায় এখনও প্রচুর সেনা মোতায়েন রেখেছে চিন।

চিনকে চাপ সৃষ্টি ডোভালের
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে চিনের বিদেশমন্ত্রীর বৈঠকের পরেই দুই দেশ সীমান্ত থেকে তিন দফায় সেনা সরানোর চুক্তি করে। সেই মতো কাজ হচ্ছে সীমান্তে। এদিকে আজ ফের বৈঠকে বসবেন চিনের বিদেশমন্ত্রী ও অজিত ডোভাল। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, গালওয়ান, গোগরা ও হট স্প্রিংস এলাকা থেকে প্রাথমিকভাবে বাড়তি সেনা সরিয়ে নেওয়া হয়েছে৷

ভারত-চিন সীমান্তের লাদাখ উপত্যকার পরিস্থিতি
ভারত-চিন সীমান্তের লাদাখ উপত্যকায় হট স্প্রিং এলাকা হয়ে উঠেছিল সবচেয়ে উত্তেজনা প্রবণ। সেই এলাকা থেকেই সেনা সরাতে শুরু করল লালফৌজ। লাদাখের হটস্প্রিং এলাকা খালি করে দিয়েছে চিনা বাহিনী। অনেকটাই পিছিয়ে গিয়েছে তারা। কথা রেখে ভারতীয় সেনাও। সেখান থেকে সেনা সরিয়ে আনা হয়েছে।

সেনা সরানোর প্রক্রিয়ার উপর তীক্ষ্ণ নজর
তিন দফায় সেনা সরানোর প্রক্রিয়ার উপর তীক্ষ্ণ নজর রাখছে ভারত। কোনও ভাবে যদি চিন সেই চুক্তি লঙ্ঘন করে তাহলে ভারতও থমকে যাবে। সেনা প্রত্যাহারের চুক্তি যাতে কোনও ভাবে লঙ্ঘন না করা হয় সেদিকে নজর রাখছে ভারতীয় সেনা। এর জন্য দিনের পাশাপাশি রাতেও বায়ুসেনার বিমান ও হেলিকপ্টর টহল দিচ্ছে লাদাখের সীমান্ত জুড়ে।












Click it and Unblock the Notifications