ফেব্রুয়ারিতে ডিফেন্স এক্সপো, লখনউতে কাটা পড়ছে ৬৩ হাজারের বেশি গাছ

ফেব্রুয়ারিতে ডিফেন্স এক্সপো, লখনউতে কাটা পড়ছে ৬৩ হাজারের বেশি গাছ

‌দেশের দশটি দূষিত শহরের মধ্যে লখনউ শহর একটি। কিন্তু যোগী সরকার দূষণ রোধ করার উপায় বের না করে বরং তা আরও বাড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করল। জানা গিয়েছে, রাজ্য সরকার ডিফেন্স এক্সপোর জন্য গোমতী নদীর তীর সহ ৬৩,৭৯৯টি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। নতুন বছরের ফেব্রুয়ারিতে এই এক্সপো হওয়ার কথা রয়েছে।

ফেব্রুয়ারিতে ডিফেন্স এক্সপো, লখনউতে কাটা পড়ছে ৬৩ হাজারের বেশি গাছ


লখনউ উন্নয়ন অথরিটি (‌এলডিএ)‌ এক চিঠিতে লখনউ নগর নিগমকে জানিয়েছে যে হনুমান সেতু থেকে নিশাতগঞ্জ ব্রিজ পর্যন্ত গাছ কেটে ফেলতে হবে। কারণ ডিফেন্ল এক্সপোতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। গাছ কেটে ফেলার পর ওই জমিটি হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা হ্যালকে দিয়ে দেওয়া হবে। কারণ ডিফেন্স এক্সপো আয়োজন করবে হ্যালই।

এলডিএয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে এক্সপো শেষ হয়ে যাওয়ার পর নতুন গাছ লাগানো হবে এবং জমি থেকে সরিয়ে দেওয়া গাছগুলি অন্য জায়গাতেও স্থানান্তর করা হতে পারে। এলডিএ নতুন গাছ লাগানোর জন্য নগর নিগমকে ৫৯ লক্ষ টাকা দিয়েছে। এলডিএ সচিব এম পি সিং চিঠিতে জানান যে তারা গোমতী নদী সহ অন্যান্য জায়গীআয় গাছ লাগানোর জন্য ৫৯.‌‌৬ লক্ষ টাকা খরচ করবে। এর আগে নগর নিগম পরামর্শ দিয়েছিল যে গাছগুলিকে অন্য জায়গায় স্থানান্তর করে দেওয়া হোক এবং অনুষ্ঠানের পর গোমতী নদীর ধারে নতুন গাছ বসানো হোক।

যদিও অন্য সুর শোনা গেল বনদপ্তরের আধিকারিকদের গলায়। তাঁরা জানিয়েছেন যে গাছগুলিকে এই মরশুমে অন্য জায়গায় স্থানান্তর করা সম্ভব নয়। বনদপ্তর বলেছে, '‌যদি স্থানান্তর করা হয়, তবে গাছগুলি মরে যেতে পারে।’‌ এলডিএ ২০২০ সালের ১৫ জানুয়ারির মধ্যে পুরোপুরি ফাঁকা চায় জমিটি, যাতে তা হ্যালের কাছে হস্তান্তর করা যেতে পারে। এই প্রথমবার লখনউতে ডিফেন্স এক্সপো আয়োজন হচ্ছে। বিভিন্ন দেশ থেকে আগত অতিথিরা দেশের প্রতিরক্ষা ক্ষমতার সাক্ষী থাকবেন। নতুন বছরের ৫ থেকে ৮ ফেব্রুয়ারি এই এক্সপো হবে। যেখানে নতুন নতুন অস্ত্রের প্রদর্শন হবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+