দালালি ছাড়া কংগ্রেস প্রতিরক্ষায় কোনও কাজ করেনি, সংসদে ঝড় বইয়ে দিলেন মোদী
এদিন রাফালে ও প্রতিরক্ষা প্রসঙ্গে নরেন্দ্র মোদী সংসদে সুযোগ পেয়েই কড়া আক্রমণ শানালেন কংগ্রেস সহ গান্ধী পরিবারকে।
রাফালে চুক্তি নিয়ে রাহুল গান্ধী ও কংগ্রেস বারবার কেন্দ্রের সরকার ও প্রধানন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছে। চৌকিদার চোর হ্যায় এই স্লোগান সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। অভিযোগ করেছে, রাফালে চুক্তি করে রিলায়েন্স গোষ্ঠীর অনিল আম্বানিকে ৩০ হাজার কোটি টাকার সুবিধা পাইয়ে দিয়েছেন মোদী। যদিও সুপ্রিম কোর্ট এই প্রসঙ্গে জানিয়েছে, রাফালে চুক্তি নিয়ে কোনওরকম অস্বচ্ছতা ধরা পড়েনি। ফলে সব ধরনের মামলার আবেদন খারিজ করে দিয়েছে।

এদিন রাফালে ও প্রতিরক্ষা প্রসঙ্গে নরেন্দ্র মোদী সংসদে সুযোগ পেয়েই কড়া আক্রমণ শানালেন কংগ্রেস সহ গান্ধী পরিবারকে। মোদী সরাসরি অনেকগুলি অভিযোগ করেছেন এবং সেগুলি কংগ্রেস ও গান্ধী পরিবারকে লক্ষ্য করেই।
মোদী বলেন, ইউপিএ একের জমানায় সেনার বুলেটপ্রুফ জ্যাকেট তো ছিলই না, এমনকী ভালো হেলমেট, জুতোও ছিল না। সেনা ১ লক্ষ ৮৬ হাজার বুলেট প্রুফ জ্যাকেট দাবি করেছিল। তাও কংগ্রেস সরকার দিতে পারেনি।
২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে মোদীর সরকার ৫০ হাজার বুলেট প্রুফ জ্যাকেট সেনার হাতে তুলে দেয়। পরে ২০১৬ সালে বাকী ১ লক্ষ ৩৬ হাজার জ্যাকেট সেনার হাতে তুলে দেওয়া হয়।
মোদী সরকার বেশ কয়েক কোয়াড্রন তেজস বিমান বায়ুসেনাকে কিনে দিয়েছে। মোদীর অভিযোগ, কংগ্রেস চায়নি, কোনওদিনও চায়না বায়ুসেনা মজবুত হোক। ইতিহাস বলছে, দালালি ছাড়া কংগ্রেস প্রতিরক্ষায় কোনও কাজ করেনি। বায়ুসেনাকে মজবুত করার কাজে কংগ্রেস বাধা দিচ্ছে বলেও প্রধানমন্ত্রী অভিযোগ করেন।
কিছুদিনের মধ্যে মিশেল ক্রিশ্চিয়ান থেকে শুরু করে রাফালে মামলায় অভিযুক্ত তিনজনকে ভারতে ফিরিয়ে এনেছে সরকার। দুবাই থেকে প্রত্যর্পণ করা হয়েছে। মোদী এই প্রসঙ্গ তুলে বলেছেন, তিনজন রাজদার ধরা পড়েছে। কংগ্রেস চিন্তায় পড়েছে। কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications