Budget 2021: প্রতিরক্ষা খাতে বরাদ্দ ৪.৭৮ লাখ কোটি টাকা! প্রধানমন্ত্রী , অর্থমন্ত্রীকে রাজনাথ দিলেন কোন বার্তা
Budget 2021: প্রতিরক্ষা খাতে বরাদ্দ ৪.৭৮ লাখ টাকা! প্রধানমন্ত্রী , অর্থমন্ত্রীকে রাজনাথ দিলেন কোন বার্তা
লাদাখ ও কাশ্মীর ইস্যুতে সামনে রেখে ২০২১ বাজেটে প্রতিরক্ষা খাতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বরাদ্দ করলেন ৪.৭৮ লাখ কোটি টাকা। যার জেরে মূলধনী ব্যায়ে মোট অঙ্ক দাঁড়াল ১.৩৫ লাখ কোটি টাকা। একনজরে দেখা যাক প্রতিরক্ষা খাতে কী কী পেল দেশ।

প্রসঙ্গত প্রতিরক্ষা খাতে ব্য়ায় বরাদ্দের মধ্যে রয়েছে অস্ত্র ও সরঞ্জাম কেনার টাকা। এজন্য ১,৩৫ লাখ কোটি টাকা বরাদ্দ হয়েছে। গত বাজেটে এই বরাদ্দের জেরে ১.১৩ লাখ কোটি টাকা ধার্য হয়। দেখা যাচ্ছে এই খাতে গতবারের তুলনায় বরাদ্দ বৃদ্ধি হয়েছে ১৯ শতাংশ। প্রসঙ্গত, লাদাখ ও কাশ্মীর ইস্যুতে যেভাবে পাকিস্তান ও চিনের সঙ্গে সংঘাতের আবহ চড়ছে সেই জায়গা থেকে এই ব্যায় বরাদ্দ তাৎপর্যপূর্ণ।
প্রতিরক্ষা কর্মীদের পেনশনের জন্য ১.১৫ লক্ষ কোটি টাকা এবছর ধরা হয়েছে। গতবছর তা ছিল ১.৩৩ লাখ কোটি টাকা। এদিকে, ২.১২ লাখ কোটি টাকা রাজস্ব খাতে খরচের জন্য ধরা হয়েছে।
এদিকে এদিনের বাজেটের পর রাজনাথ সিং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে নির্মলা সীতারমনের প্রতি। তিনি জানান, বাজেটে আলাদাভাবে প্রতিরক্ষাকে গুরুত্ব দেওয়ার জন্য এই ধন্যবাদ জ্ঞাপন। এছাড়াও রাজনাথ তাঁর বার্তায় লেখেন, এবারের বাজেটে কর্মসংস্থান, আর্থিক বিকাশ, পরিকাঠামো সহ একাধিক ইস্যুতে নজর দেওয়া হচ্ছে। তিনি লেখেন বাজেটের ৬ টি পিলার দেশকে উন্নতি ও সমৃদ্ধির নতুন দিশায় নিয়ে যাবে।












Click it and Unblock the Notifications