দীপাবলিকে বিশেষ স্বীকৃতি দিল ইউনেস্কো, এলিট লিস্টে ভারতের সাংস্কৃতিক উপাদানের সংখ্যা বেড়ে আপাতত ১৫
আলোর উৎসব দীপাবলিকে ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির (ICH) প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আজ দিল্লির লালকেল্লায় আয়োজিত ইউনেস্কোর এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ সুরক্ষার জন্য গঠিত আন্তঃসরকারি কমিটির এই অধিবেশনের আয়োজন ভারত এই প্রথমবার করছে। লালকেল্লায় ৮ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত এই কমিটির ২০তম অধিবেশন চলছে।
দীপাবলিকে সম্মানজনক তালিকায় যুক্ত করার খবর আসতেই 'বন্দে মাতরম' ও 'ভারত মাতা কি জয়' ধ্বনিতে মুখরিত হয় চারপাশ। এই সংযোজনের মাধ্যমে ইউনেস্কোর এই তালিকায় ভারতের মোট ১৫টি সাংস্কৃতিক উপাদান স্থান পেল।
এর আগে অন্তর্ভুক্ত অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানগুলির মধ্যে রয়েছে কুম্ভমেলা, পশ্চিমবঙ্গের দুর্গাপুজো, গুজরাতের গরবা নৃত্য, যোগা, বৈদিক মন্ত্র পাঠের প্রাচীন ঐতিহ্য এবং রামায়ণ মহাকাব্যের ঐতিহ্যবাহী রামলীলা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনেস্কোর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডলে লিখেছেন, "ভারত এবং সারা বিশ্বের মানুষ এতে আনন্দিত। দীপাবলি আমাদের সংস্কৃতি ও নীতিবোধের সঙ্গে খুব নিবিড়ভাবে জড়িত। এটি আমাদের সভ্যতার আত্মা। এটি আলোকসজ্জা ও ন্যায়পরায়ণতার মূর্ত প্রতীক। ইউনেস্কোর ঐতিহ্যশালী তালিকায় দীপাবলির সংযোজন উৎসবটির বৈশ্বিক জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলবে। প্রভু শ্রী রামের আদর্শ যেন চিরকাল আমাদের পথ দেখায়।"
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications