কমছে সাপ্তাহিক গড়, হতাশ করছে জুলাইয়ের করোনা টিকাকরণ! আদৌও কি হবে লক্ষ্যমাত্রা পূরণ?
কমছে সাপ্তাহিক গড়, হতাশ করছে জুলাইয়ের করোনা টিকাকরণ! আদৌও কী হবে লক্ষ্যমাত্রা পূরণ?
আগামী মাস খানেকের মধ্যেই দেশে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ, এমনটাই পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা। এমতাবস্থায় যথাযথা ভাবে কোভিড বিধি পালনের পাশাপাশি টিকাকরণে গতি আনার কথাও বলছেন সকলে। এমকী করোনার নিত্যনতুন স্ট্রেনের হাত থেকে বাঁচতে করোনা টিকার বুস্টার ডোজ ছাড়া কোনও বিকল্পই নেই বলে মত ওয়াকিবহাল মহলের। যদিও এরমধ্যেই ফের হতাশ করল জুলাইয়ের করোনা টিকাকরণের পরিসংখ্যান।

এদিকে পূর্বঘোষিত লক্ষ্যমাত্র অনুযায়ী জুলাইয়ে মোট সাড়ে তেরো কোটি টিকা ডোজ দেওয়ার কথা ছিল। এদিকে শেষ রবিবার পর্যন্ত এই মাসে এখনও পর্যন্ত ৯.৯৪ কোটি টিকা ডোজ দেওয়া সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। প্রত্যেকদিন গড়ে ৩৮.২৬ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে। এই গতিতে টিকাকরণ চললে কখনওই জুলাইয়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
হিসেব বলছে এই গতিতে টিকাকরণ চললে এই মাসের শেষ অবধি সাড়ে ১২ কোটি টিকা ডোজ দেওয়া সম্ভবপর হবে। কিন্তু ১৩.৫ কোটির লক্ষ্যমাত্র পূরণে প্রত্যেকদিন গড়ে ৬০ কোটি টিকা ডোজ দেওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু যা হচ্ছে না। এদিকে নয়া টিকাকরণ নীতি আসার পর একমাত্র জুনের ২১ তারিখেই সর্বোচ্চ টিকাকরণ দেখেছিল গোটা দেশ। ওই দিন গোটা দেশে ৮৭ লক্ষ টিকা ডোজ দেওয়া হয়।
অন্যদিকে জুনের থেকে জুলাইয়ে টিকাকরণের পরিমাণ যে অনেকটাই কমেছে তা সরকারি পরিসংখ্যানেই স্পষ্ট। জুনের ২৬ তারিখ শেষ হওয়া সপ্তাহে সাপ্তাহিক গড়ে ৪.৫ কোটি টিকা ডোজ দেওয়া হয়েছিল, সেখানে জুলাইয়ের ২৫ তারিখ শেষ হওয়া সপ্তাহে এই গড় দাঁড়িয়েছে ২.৮ কোটি। এদিকে এখনও পর্যন্ত ভারতে ২৬ শতাংশ মানুষের করোনা টিকাকরণ হয়েছে। সেখানে টিকার দুটি ডোজই পেয়ে গিয়েছেন ৭.২ শতাংশ মানুষ।












Click it and Unblock the Notifications