ডেল্টা প্রভাবে কমছে টিকার কার্যকারিতা? উদ্বেগ সরিয়ে আশার কখা শোনাচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তা
ডেল্টা প্রভাবে কমছে টিকার কার্যকারিতা? উদ্বেগ সরিয়ে আশার কখা শোনাচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তা
এখনও পর্যন্ত বিশ্বের ১১টি দেশে মিলেছে এই নতুন ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। আর তাতেই নতুন করে বাড়ছে উদ্বেগ। এমনকী প্রশ্নের মুখে পড়ে গিয়েছে করোনা ভ্যাকসিনের কার্যকারিতাও। এমনকী মোনোক্লোনাল অ্যান্টিবডি ককটেলও রুখতে পারেনি এই ভ্যারিয়্যান্টের দাপট। কিন্তু ন্টিবডির বিরুদ্ধে এটি ঠিক কতটা শক্তিশালী সেই বিষয়ে বিশদে গবেষণা প্রয়োজন বলে আগেই দাবি করেছিলেন বিজ্ঞানীরা। এমতাবস্থায় খানিকটা হলেও আশার কথা শোনালেন নীতি আয়োগের (স্বাস্থ্য) সদস্য ডঃ ভি কে পাল।

ভি কে পালের দাবি ডেল্টা প্লাস যে ভ্যাকসিনের কার্যকারিতা বিরূপভাবে প্রভাবিত করছে এটা এখনই স্পষ্ট ভাবে বলা সম্ভব নয়। কারণ এর পিছনে এখনও পর্যন্ত পর্যাপ্ত কোনও বৈজ্ঞানিক তথ্য নেই। এদিকে গত কয়েকদিন ধরে অনেকেই আবার বলছেন এই ডেল্টা প্লাসের হাত ধরেই ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। আর তারপর থেকেই ভারত সহ গোটা বিশ্বেই তৈরি হয়েছে নতুন করোনা আতঙ্ক।
যদিও ভি কে পালের দাবি আরও একটি করোনা স্রোত এলেও সাধরণত অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করবে। কখনও তার জন্য শুধুমাত্র একটি স্ট্রেনকে কাঠগড়ায় তোলা যাবে না। এই নতুন স্রোতের তীব্র কতটা হবে তা খানিকটা আমাদের হাতেই নিয়ন্ত্রিত। সঠিক ভাবে করোনা বিধি পালন, টেস্টিং বাড়ানো, টিকাকরণের গতি বৃদ্ধি, সঠিক ভাবে কন্টাইনমেন্ট পদ্ধতি অবলম্বন করলে সংক্রমণের তীব্রতা অনেকটাই হ্রাস করা সম্ভব।
এদিকে করোনাভাইরাসে ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদেরও দাবি এই নয়া স্ট্রেনের দাপট কমাতে গেলে টিকাকরণের সঙ্গে কঠোরভাবে করোনাবিধি পালন করাও বিশেষ ভাবে জরুরি। এদিকে ভারতে এখনও পর্যন্ত ডেল্টা প্লাসে আক্রান্তের সংখ্যা ৫০ পার করে গিয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ৮৩টি, ব্রিটেনে ৩৬টি ডেল্টা প্লাসের কেস ধরা পড়েছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications