রাম রহিমের সাজা ঘোষণার পরে প্রথম প্রতিক্রিয়ায় সাংবাদিক রামচন্দ্রের পুত্র অনশূল যা জানালেন

সিবিআইয়ের বিশেষ আদালত রাম রহিমকে দশ বছরের কারাদণ্ডের সাজা শোনানোর পরে রামচন্দ্রের পুত্র অনশূল ছত্রপতি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

গুরমিত রাম রহিমের কেলেঙ্কারির পর্দাফাঁস করেছিলেন রামচন্দ্র ছত্রপতি। নিজের হাতে তৈরি এক পত্রিকায় রাম রহিমের অসাধু কাজকর্মের ফিরিস্তি লিখেছিলেন। আর সেজন্য ২০০২ সালে খুন হতে হয় সাংবাদিক রামচন্দ্রকে।

রাম রহিমের সাজা শুনে সাংবাদিক রামচন্দ্রের পুত্র যা জানালেন

নিজের হাতে তৈরি পত্রিকা 'পুরা সচ'-এ রামচন্দ্র ডেরা সাচায় নির্যাতিতা এক মহিলা আশ্রমিকের চিঠি নাম না করে প্রকাশ করেন। সেখানেই প্রথম ফাঁস, হয়েছিল কীভাবে নিজের ডেরায় একেরপর এক মহিলাকে ধর্ষণ করে চলেছে গুরমিত রাম রহিম সিং। সেই ঘটনার পরে মাসখানেকের মধ্যে নিজের বাড়িতে খুন হন রামচন্দ্র। অভিযোগ ওঠে রাম রহিমের বিরুদ্ধে। সেই মামলাও আদালতে বিচারাধীন।

এদিন সিবিআইয়ের বিশেষ আদালত রাম রহিমকে দশ বছরের কারাদণ্ডের সাজা শোনানোর পরে রামচন্দ্রের পুত্র অনশূল ছত্রপতি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তিনি বলেছেন, বহুদিন ধরেই বলে আসছিলাম যে রাম রহিমের মতো মানুষরা আসলে সমাজের শত্রু। প্রথমে যখন আমরা বলেছিলাম যে রাম রহিম অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত তখন মানুষ বুঝতে পারেনি। তবে আদালত আমাদের কথা প্রমাণ করেছে। আমরা খুব খুশি।

রামচন্দ্রকে গুলিবিদ্ধ হয়ে ২৮ দিন হাসপাতালের বিছানায় শুয়ে লড়াই করে জীবন দিতে হয়েছিল। সেই লড়াইয়ে শেষপর্যন্ত পরিবারের জয় হয় কিনা সেদিকেই এখন চেয়ে রামচন্দ্রের গোটা পরিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+