দিল্লির এই নামী বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার, ছড়াল চাঞ্চল্য
দিল্লির জওহরলাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় একজনের পচাগলা দেহ।
দিল্লির জওহরলাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় একজনের পচাগলা দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। মনে করা হচ্ছে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে।
ঘটনার কথা জানতে পেরেই বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছেছে দিল্লি পুলিশ। তবে এখনও পর্যন্ত মৃতের বিষয়ে বিশেষ কিছু জানা যায়নি। পুলিশ জানিয়েছে , বিশ্ববিদ্যালয়ে থেকে কেউ ফোন করে পুলিশকে ঘটনার কথা জানায়। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, এই মৃতদেহ গত ৬ থেকে ৭ দিনের পুরনো।
আপাতত দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে । পুলিশ আপাতচত ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। রিপোর্চ আসলেই মৃত্যুর কারণ সম্র্কে জানা যাবে বলে আশা পুলিশের। পুলিশ জানিয়েছে, যে জায়গায় এই মৃতদেহ উদ্ধার হয়েছে, সেখানে খুব একটা যাতায়াত করে না কেউই। মূলত বিশ্ববিদ্যালয় চত্বরের জংলি এলাকার গাছে এই দেহটি উদ্ধার হয়।












Click it and Unblock the Notifications