দুই নির্বাচন কমিশনার নিয়ে বৃহস্পতিবারই সিদ্ধান্ত! উঠে আসছে যে পাঁচজনের নাম

জাতীয় নির্বাচন কমিশনে দুই কমিশনারের পদ পূরণ করতে প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। দুই কমিশনার বাছাই করতে এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচনী কমিটি বৈঠকে বসতে চলেছে। এর আগে লোকসভায় বিরোধী দলের নেতা অধীর চৌধুরী। তিনিই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পনেরোই মার্চ সন্ধে ছটায় বৈঠক অনুষ্ঠিত হবে। তবে তার আগেই ১৪ মার্চ দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিন সদস্যের নির্বাচনী কমিটির বৈঠকে বসতে চলেছে। এই কমিটির অপর সদস্য হলেন, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।

নির্বাচন কমিশনার বাছাই ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন আইন তৈরির পরে প্রথমবারের মতো একজন নয়, সম্ভবত দুইজন নির্বাচন কমিশনার নিয়োগ করার পথে কেন্দ্রীয় সরকার। যদি তা হয়, তাহলে তা রেকর্ড হবে, কেননা সাধারণভাবে নির্বাচন কমিশনারের একটি পদই খালি হয়।

lok sabha election 2024

দুই নির্বাচন কমিশনার বাছাই নিয়ে নির্বাচনী কমিটি আলোচনা করবে। সরকারি সূত্রে আশা প্রকাশ করে বলা হয়েছে, দুইজনকে নির্বাচনের পরে তাঁদের শপথ নিয়ে কোনও দেরি হবে না। আগামী ১৫ কিংবা ১৬ মার্চ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।

সূত্রের আরও খবর, জাতীয় নির্বাচন কমিশনের দুই নির্বাচন কমিশনারকে বেছে নিতে বেশ কয়েকটি নাম ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এঁদের মধ্যে রয়েছেন ভারত সরকারের বর্ষীয়ান আমলা তরুণ বাজাজ, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যসচিব দুর্গাশঙ্কর মিশ্র, ভিনি মহাজন, নীতি আয়োগের প্রাক্তন ভাইস পেয়ারম্যান অমিতাভ কান্ত দাস। এছাড়াও ইউআইডিএআই-এর প্রাক্তন প্রধান রাজেশ ভূষণের নামও আলোচনায় রয়েছে।

নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের পদত্যাগের পর তিন সদস্যের প্যানেলে এখন একমাত্র রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। এর আগে অপর নির্বাচন কমিশনার অনুপ পান্ডে এর আগে অবসর নিয়েছেন। সূ্ত্রের খবর, অরুণ গোয়েল ইস্তফার সিদ্ধান্তের জন্য ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+