ঋণশোধ করতে পারেননি! নিজেই নিজেকে শাস্তি দিলেন মহারাষ্ট্রের কৃষক

ঋণ নিয়ে শোধ করতে পারেননি। ফলে নিজেই আত্মহননের পথ বেছে নিলেন মহারাষ্ট্রের এক কৃষক।

ঋণ নিয়ে শোধ করতে পারেননি। ফলে নিজেই আত্মহননের পথ বেছে নিলেন মহারাষ্ট্রের এক কৃষক। নিজের হাতে চিতা সাজিয়ে আগুনে পুড়িয়ে দিলেন নিজেকে। মহারাষ্ট্রের নন্দেড় জেলায় এই ঘটনা ঘটেছে।

নিজের হাতে চিতা সাজিয়ে আত্মহত্যা মহারাষ্ট্রে, পিছনে রয়েছে করুণ কাহিনি

পুলিশ জানিয়েছে, নিহতের নাম পোতান্না রামালু বোলপিলওয়াড়। তিনি ঋণ নিয়ে শোধ করতে পারেননি। ব্যাঙ্ক ও কো-অপারেটিভ সোস্যাইটি থেকে তিনি ফসলের জন্য ঋণ নিয়েছিলেন।

জানা গিয়েছে, রামালু ঋণমকুবের জন্য অনলাইনে আবেদনও করেন। তবে তা মঞ্জুর হয়নি। তালিকায় তাঁর নাম ওঠেনি। যা দেখে তিনি ভেঙে পড়েন।

শুক্রবার নিজের গ্রাম তুরাতির ক্ষেতে যান রামালু। এই এলাকা মুম্বই থেকে ৫৭৫ কিমি দূরে অবস্থিত। সেখানেই নিজের চিতা সাজিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

পরের দিন বাড়ি না ফিরলে ছেলে মহাদু বোলপিলওয়াড় গ্রামে যান। সেখানে গিয়ে দেখেন আসল ঘটনা। খবর দেওয়া হলে দুর্ঘটনাবশত মৃত্যুর মামলা দায়ের করে পুলিশ তদন্তে নেমেছে। এই ঘটনায় মহারাষ্ট্রের কৃষকদের দৈন্যদশা ফের সামনে এল বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+